• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

এনায়েত উল্লাহ ও স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা


প্রকাশ:  ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫২ পি.এম.
শেয়ার করুন 0
এনায়েত উল্লাহ ও স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ সরকারের সময় পরিবহন খাতে প্রভাব বিস্তার করা ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ ও তার স্ত্রী-সন্তানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশন-দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আক্কাস আলী এ তথ্য দিয়েছেন।

তিনি বলেন, এনায়েত উল্লাহর বিরুদ্ধে বিভিন্ন রুটে চলাচলকারী বাস থেকে দিনে ১ কোটি ৬৫ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ অনুসন্ধান চলছে তুলে ধরে আদালতে আবেদনটি করেন সহকারী পরিচালক খোরশেদ আলম।

আবেদনে বলা হয়েছে, এনায়েত উল্লাহ তার স্ত্রী নার্গিস সামসাদ, ছেলে রিদওয়ানুল আশিক নিলয়, মেয়ে চাশমে জাহান নিশির নামে ‘অবৈধ’ আয়ে নিজ এলাকায় কৃষি জমি, ফ্ল্যাট, প্লট কেনার তথ্য পাওয়া গেছে। এছাড়া তাদের নামে বিপুল পরিমাণ অস্থাবর সম্পদ রয়েছে বলেও জানা গেছে। 

তারা নিজেদের নামে থাকা এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট কোম্পানি ও প্রতিষ্ঠানের নামে ‘অবৈধভাবে’ অর্জিত সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

গণআন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটার পর এনা পরিবহনের মালিক খন্দাকার এনায়েত উল্লাহ দেশ ছেড়ে গেছেন। মালিক সমিতির নেতা ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বেও ছিলেন এনায়েত উল্লাহ।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
স্বামীর আমৃত্যু কারাদণ্ড যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
ছবি: সংগৃহীত
শাপলা চত্বর হত্যাযজ্ঞ শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
ছবি: সংগৃহীত
বগুড়ায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে মামলা