• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

বগুড়ায় হত্যা মামলায় চার আসামি গ্রেপ্তার


প্রকাশ:  ৯ নভেম্বর ২০২৪, ০৩:২৭ পি.এম.
শেয়ার করুন 0
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বগুড়ার সোনাতলায় রাজমিস্ত্রি শহীদ হোসেন নিশা (১৭) হত্যা মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৮ নভেম্বর) রাজধানী ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরপর শনিবার (৯ নভেম্বর) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন নবী বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার আসামিরা হলেন- সোনাতলার লোহাগড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম, নূরারপটল গ্রামের আতোয়ারের ছেলে আল আমিন হোসেন এবং উপজেলার তেলিহাটা গ্রামের মৃত হানিফ শাহ এর ছেলে নূরনবী শাহ।

শহীদ হোসেন নিশা সোনাতলার দিগদাইড় ইউনিয়নের লোহাগাড়া গ্রামের ছয়ফুল ইসলামের ছেলে।

জানা যায়, গত ৬ আগস্ট বসতবাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বের জেরে মারপিটের ঘটনা ঘটে। এতে রাজমিস্ত্রি শহীদ হোসেন নিশা গুরুতর আহত হয়। এরপর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় গত ১২ আগস্ট তার মৃত্যু হয়। এ ঘটনায় নিশার মা সাহিদা বেগম বাদী হয়ে ১৩ আগস্ট একটি হত্যা মামলা দায়ের করেন।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু