• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

চূড়ান্ত তালিকা প্রকাশ

মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন


প্রকাশ:  ২ মার্চ ২০২৫, ১১:২৮ এ.এম.
শেয়ার করুন 0
মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন

জ্যেষ্ঠ প্রতিবেদক 

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এ তালিকায় নারীর চেয়ে পুরুষ বেশি।

রোববার (২ মার্চ) জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

আজ সকালে জাতীয় ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার। তাতে দেখা যায়, বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এর মধ্যে পুরুষ ৬ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ এবং নারী ভোটার ৬ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৫ জন।

২০১৯ সাল থেকে জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়ে আসছে। এবার সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবসের আয়োজন করেছে নির্বাচন কমিশন।

সিইসি বলেন, আমরা মনে করি ইসির প্রতি আপনাদের অকুণ্ঠ সমর্থন আছে। আমরা যে একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দিতে জাতিকে প্রতিশ্রুতি দিয়েছি এবং আপনাদের এই সহযোগিতাটা আমরা বিবেচনা করছি। আপনারা জানেন, আমরা জানুয়ারি মাসে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদে উদ্যোগ নিয়েছি এবং বর্তমানে ডাটা এন্ট্রি চলছে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু