• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

শাহজাদপুরে ভবনে আগুন, চারজনের মৃত্যু


প্রকাশ:  ৩ মার্চ ২০২৫, ০২:৪৭ পি.এম.
শেয়ার করুন 0
শাহজাদপুরে ভবনে আগুন, চারজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ভাটারা শাহজাদপুর এলাকায় একটি ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডে চারজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার (৩ মার্চ) দুপুর দেড়টায় ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুর ১২ টা ১৭ মিনিটে আগুনের সংবাদে রাজধানীর ভাটারা শাহজাদপুর সৌদিয়া হোটেলে আগুন নির্বাপনের জন্য দুটি ইউনিট পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, ৬ তলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণ করে ওই ভবনের সিঁড়ি ও বাথরুম থেকে চারজন পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। তবে সবার মরদেহ ছয়তলায় পাওয়া গেছে, একজনের বাথরুমে আর তিনজনের সিঁড়িতে।

ফায়ার সার্ভিস ধারণা করছে, আগুন থেকে বাঁচার জন্য তারা ছাদে উঠার চেষ্টা করেছিলেন কিন্তু ছাদের দরজা তালা মারার কারণে তারা যেতে পারেনি সেখানে মারা গেছেন। তবে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, অগ্নিকাণ্ডে নিহত চারজনের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি। তবে ওই ভবনের দ্বিতীয় তলা সৌদিয়া নামে একটি আবাসিক হোটেল আছে। সেখান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত কি না সেটা ফায়ার সার্ভিস বলতে পারবে। তবে চারটি মরদেহের শরীরে কোনো পোড়ার ক্ষত নেই। সম্ভবত ধোয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে তারা মারা গেছেন।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক
নজরুল ইসলাম
সাতক্ষীরার সাবেক এমপি নজরুল গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
খিলগাঁওয়ে সন্ত্রাসী পাগলা সোহেলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ