• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু


প্রকাশ:  ৯ নভেম্বর ২০২৪, ০৮:২৭ পি.এম.
শেয়ার করুন 0
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১১৩৪ জন।

শনিবার (০৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ১৩১ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৩ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৬১ জন, ঢাকা উত্তর সিটিতে ২৪৩ এবং দক্ষিণ সিটিতে ১৪৫ জন, খুলনা বিভাগে ১১০ জন, রাজশাহী বিভাগে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৪১ জন, সিলেট ২ এবং রংপুর বিভাগে ৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগে একদিনে সারা দেশে ৯৮০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৬৬ হাজার ২৭৩ জন।

বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৫০ জনের। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু