• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

অনুশীলনের ফাঁকে জাতীয় দলের ফুটবলারদের ওমরাহ পালন


প্রকাশ:  ১০ মার্চ ২০২৫, ০৫:১১ পি.এম.
শেয়ার করুন 0
অনুশীলনের ফাঁকে জাতীয় দলের ফুটবলারদের ওমরাহ পালন

স্পোর্টস ডেস্ক
আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে দুই সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প করতে প্রাথমিকভাবে ডাকা ৩০ ফুটবলার নিয়ে সৌদি আরবে গিয়েছেন হ্যাভিয়ের ক্যাবরেরা।

সোমবার (১০ মার্চ) অনুশীলন বন্ধ ছিল জামাল-তপুদের। আর এই সুযোগ কাজে লাগিয়ে দলের মুসলিম খেলোয়াড়, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের সদস্যরা পবিত্র ওমরাহ পালন করেছেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দলের ম্যানেজার আমের খান।

তিনি বলেন, আজ আমাদের অনুশীলনের বিরতি ছিল। এই সুযোগে দলের ভেতর বন্ধন দৃঢ় করতে আমরা ওমরাহ পালনের সিদ্ধান্ত নিই। এমন একটি পবিত্র স্থানে এসে ওমরাহ না করতে পারলে খারাপ লাগত। এই পরিকল্পনাটি হঠাৎ করেই নেওয়া হয়েছে।

দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, গত ২-৩ বছর আমরা সৌদিতে অনুশীলন ক্যাম্প করেছি। প্রতিবারই আমরা ওমরাহ পালনের সুযোগ পেয়েছি। সবাই একসঙ্গে ওমরাহ করতে পারাটা দলের জন্য ইতিবাচক। আমাদের জন্য দোয়া করবেন, যেন ভারতের বিপক্ষে ভালো ফল করতে পারি।

দলের ফরোয়ার্ড রহমত জানান, আমি আগেও ফুটবল দলের সঙ্গে দুবার ওমরাহ করার সুযোগ পেয়েছি। এবার হলো তৃতীয়বার। এটা সব মুসলমানের জন্য শান্তির জায়গা। সৌদিতে আসার সুযোগে ওমরাহ করতে পারাটা সত্যিই সৌভাগ্যের। এটি আমাদের মনোসংযোগ বাড়াতে সাহায্য করবে।

এশিয়ার ২৪টি দেশ ৬ গ্রুপে ভাগ হয়ে খেলবে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে। গ্রুপ চ্যাম্পিয়নরা পাবে ২০২৭ সালে সৌদিতে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের টিকিট।

তৃতীয় রাউন্ডে বাংলাদেশের গ্রুপ প্রতিপক্ষ ভারত, হংকং ও সিঙ্গাপুর। চূড়ান্ত পর্বে ওঠার সম্ভাবনা তৈরি করতে বাংলাদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই ম্যাচ ভারতের বিপক্ষেই। দুই দেশের প্রথম ম্যাচ আগামী ২৫ মার্চ ভারতের শিলংয়ে, ফিরতি ম্যাচ ঢাকায় ১৮ নভেম্বর।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না