• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ফুটবল খেলা শেষে ফেরার পথে নৌকাডুবি, ২৫ জনের মৃত্যু


প্রকাশ:  ১১ মার্চ ২০২৫, ১০:২০ এ.এম.
শেয়ার করুন 0
ফুটবল খেলা শেষে ফেরার পথে নৌকাডুবি, ২৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) নৌকা ডুবে ২৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে অনেকেই ফুটবল খেলোয়াড় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার দক্ষিণ-পশ্চিম কঙ্গোর একটি প্রদেশে এ ঘটনা ঘটে। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি)।

রোববার রাতে মাই-নডোম্বে প্রদেশের মুশি শহরে একটি ফুটবল ম্যাচ শেষে ফিরছিলেন খেলোয়াড়রা। প্রাদেশিক মুখপাত্র অ্যালেক্সিস এমপুতু জানিয়েছেন, খেলোয়াড়দের নৌকাটি কোয়া নদীতে ডুবে যায়। এমপুতুর ধারণা, রাতে ভয়ংকর অন্ধকার নৌকাডুবির একটি কারণ হতে পারে।

এদিকে মুশি অঞ্চলের স্থানীয় প্রশাসক রেনাকল কোয়াতিবা বলেছেন, এ ঘটনায় অন্তত ৩০ জন বেঁচে গেছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে অধিকাংশের অবস্থা স্বাভাবিক হওয়ায় রাতেই ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন।

কঙ্গোর নদীগুলো ১০ কোটিরও বেশি মানুষের পরিবহনের প্রধান মাধ্যম। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে যেখানে অবকাঠামো দুর্বল বা অস্তিত্বহীন, তাদের একমাত্র ভরসা নদীপথ।

মধ্য আফ্রিকার এই দেশটিতে মারাত্মক নৌকা দুর্ঘটনা প্রায় ঘটে। গভীর রাতের ভ্রমণ এবং অতিরিক্ত যাত্রীবোঝাইকে এর কারণ হিসেবে প্রায়শই দায়ী করা হয়। এতদ সত্ত্বেও কর্তৃপক্ষ সামুদ্রিক নিয়মকানুন প্রয়োগ করতে হিমশিম খাচ্ছে।

ভিওডি বাংলা/ এমএইচপি


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার
ছবি: সংগৃহীত
চুক্তি ভঙ্গের অভিযোগ ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকাদের’