• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

থানায় ঢুকে ওসিকে মারধর!


প্রকাশ:  ১১ মার্চ ২০২৫, ০৩:১৮ পি.এম.
শেয়ার করুন 0
থানায় ঢুকে ওসিকে মারধর!

নিজস্ব প্রতিবেদক 

ঢাকার পল্লবী থানায় গভীররাতে এক তরুণের এলোপাথাড়ি কিল-ঘুষিতে ওসিসহ অন্তত তিনজন আহত হয়েছে। সোমবার (১০ মার্চ) রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে বলে ওসি নজরুল ইসলাম জানান।

অভিযুক্ত তরুণের নাম আব্দুর রাজ্জাক ফাহিম জানিয়ে ওসি জানান, ২২-২৩ বছরের ওই তরুণ ওসির রুমে ঢুকে ‘আইনশৃঙ্খলার অবনতি হয়েছে, খুন হয়েছে- আপনারা কী করছেন?’ বলে জানতে চায়। পরে তাকে ওসি বলেন, ‘আমরা চেষ্টা করছি- আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে।’

তখন ওই তরুণ ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘আপনারা কিছুই করছেন না; খুন হয়েছে জানেন না।’

জবাবে ওসি বলেন, ‘কোথায় খুন হয়েছে, আমি জানি না। এটা শুনেই তরুণটি বলে, আপনার ডিউটি অফিসার জানে, আর আপনি জানেন না। এ বলে আরও উত্তেজিত হয়ে ওঠেন।’

তখন তরুণকে সঙ্গে নিয়ে ডিউটি অফিসারের কক্ষে যাওয়ার কথা জানিয়ে পুলিশ কর্মকর্তা নজরুল বলেন, ‘এ ব্যাপারে ডিউটি অফিসারকে জিজ্ঞাসা করা হলে সেও জানে না বলে জানায়।’

ঘটনার বর্ণনায় ওসি বলেন, ‘তখন ডিউটি অফিসারের কক্ষে সেবা নিতে আসা দুই ব্যক্তিকে দেখিয়ে ওই তরুণ বলেন, তারা খুনের কথা জানেন। ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলে তারাও বিষয়টি জানেন না বলেন।’

‘পরে আমি তরুণটির হাত ধরে বলি, এ ধরনের কথা বলছেন কেন? এরপরই তরুণটি এলোপাথাড়ি ঘুষি মারে আমাকে।’

নজরুল বলেন, ‘এ সময় তাকে নিবৃত করতে কয়েকজন পুলিশ কর্মকর্তা এগিয়ে এলে তাদেরকেও মারধর করেন ওই তরুণ। তাতে এক কর্মকর্তার আঙুল ভেঙে যায় এবং একজনের মুখ ফুলে ওঠে।’

ওই পরিস্থিতিতে তরুণকে হ্যান্ডকাফ পরিয়ে পরিস্থিতি সামাল দেয়া হয় বলে জানান ওসি।

এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় জানিয়ে পরিদর্শক নজরুল বলেন, ‘আটকের পর জানান, তারা কয়েকজন গাজীপুর থেকে একটি মাইক্রোবাস দিয়ে এই থানা এলাকায় ঘুরতে এসেছে। মাইক্রোবাসসহ তিনজন থানার বাইরে আছে। পরে পুলিশ থানার বাইরে গিয়ে মাইক্রোবাসে থাকা তিনজনকে থানার ভেতরে আনা হয় এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়।’

ওই মাইক্রোবাসে একটি বেসরকারি টিভি চ্যানেলের লোগো সংবলিত স্টিকার লাগানো রয়েছে বলে জানান তিনি।

ওসি বলেন, ‘ওই তিনজন পুলিশকে বলেছে, ফাহিম তাদের বন্ধু। তারা ঘুরতে বেরিয়েছে; তবে থানার ভেতরে গিয়ে এরকম আচরণের বিষয়ে তাদের ধারণা ছিল না।’

ফাহিম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জানিয়ে পুলিশ কর্মকর্তা নজরুল বলেন, ‘ফাহিমসহ এসব তরুণদের থানায় রেখে তাদের ব্যাপারে এবং তাদের উদ্দেশ্য কী ছিল- সেসব ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে। ফাহিমের বাবার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছুক্ষণ কথা বলে ফোনটি রেখে দেন।’

ওসি বলেন, ‘আমার ধারণা ফাহিম নামের তরুণটি মানসিক ভারসাম্যহীন অথবা মাদকসেবী।’

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক
নজরুল ইসলাম
সাতক্ষীরার সাবেক এমপি নজরুল গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
খিলগাঁওয়ে সন্ত্রাসী পাগলা সোহেলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ