• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

১৯ দেশের মিশন প্রধানদের ডেকেছে ইসি


প্রকাশ:  ১২ মার্চ ২০২৫, ০৩:১২ পি.এম.
শেয়ার করুন 0
১৯ দেশের মিশন প্রধানদের ডেকেছে ইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
আগামী ১৭ মার্চ (সোমবার) ১৯ দেশের মিশন প্রধানকে ডেকেছে নাসির উদ্দিন নির্বাচন কমিশন (ইসি)। এদিন বেলা ১১টায় ১৯ দেশের মিশন প্রধানদের একটি উচ্চ পর্যায়ের ব্রিফিং করবে নির্বাচন কমিশন। ইতোমধ্যেই ১৯ দেশের মিশন প্রধানদের আমন্ত্রণ জানিয়েছে চিঠিও দিয়েছে নির্বাচন কমিশন।

ইসি এক আদেশে জানায়, আগামী ১৭ মার্চ বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে ঢাকায় অবস্থিত ১৯টি দেশের মিশন প্রধানদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের ব্রিফিং অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের সাত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

যে ১৯ দেশের মিশন প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে- আফগানিস্তান, আলজেরিয়া, ব্রুনাই দারুসসালাম, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের