• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি মধ্যস্থতার দায়িত্ব থেকে নিজেদের সরিয়ে নিয়েছে কাতার


প্রকাশ:  ১০ নভেম্বর ২০২৪, ০৩:১৫ পি.এম.
শেয়ার করুন 0
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা ও মধ্যস্থতার দায়িত্ব থেকে নিজেদের সরিয়ে নিয়েছে কাতার।

 গাজায় যুদ্ধের অবসান ঘটাতে 'দুই পক্ষের গুরুত্ব ও ইচ্ছা' না থাকলে, তারা আর মধ্যস্থতার ভূমিকা পালন করবে না। তবে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় হামাসের রাজনৈতিক কার্যালয় বন্ধ করার দাবিকে নাকচ করেছে।

বিবৃতিতে আরও জানায়, দুই সপ্তাহ আগে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে কাতারের রাজধানী দোহায় হামাসের কার্যালয় বন্ধ করে দেওয়ার দাবি জানানো হয়। তবে কাতার এ দাবি তা প্রত্যাখ্যান করেছে।

এদিকে ইসরায়েল, হামাস এবং হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি আলোচনা অব্যাহত থাকলেও, যুদ্ধের সমাপ্তির কোনো সুস্পষ্ট দিকনির্দেশনা এখনও পাওয়া যায়নি। এই অনিশ্চিত পরিস্থিতি বিবেচনা করে কাতার, মধ্যস্থতার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে কাতার।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর থেকে গাজায় প্রতিশোধমূলক নির্বিচার গণহত্যা পরিচালনা করছে ইসরায়েল। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, নিহতের সংখ্যা ৪৩ হাজার ৫০০ ছাড়িয়েছে, এবং আহতের সংখ্যা এক লাখেরও বেশি। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, এই গণহত্যায় ৭০ শতাংশ হতাহতই নারী ও শিশু।

এদিকে গতকাল শনিবার গাজায় ইসরায়েলের সর্বশেষ হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে আলজাজিরা।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার