• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

গাজার ‘প্রধানমন্ত্রীকে’ হত্যা করল ইসরায়েল


প্রকাশ:  ১৯ মার্চ ২০২৫, ০১:০৮ পি.এম.
শেয়ার করুন 0
গাজার ডি ফ্যাক্টো প্রধানমন্ত্রী ইশাম দা-আলিস। ছবি : সংগৃহীত
গাজার ডি ফ্যাক্টো প্রধানমন্ত্রী ইশাম দা-আলিস। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
গাজার ডি-ফ্যাক্টো প্রধানমন্ত্রীকে ইশাম দা-আলিসকে হত্যা করেছে ইসরায়েল। উপত্যকায় দেশটির হামলায় তিনিসহ ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ মার্চ) টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, আইডিএফ ঘোষণা করেছে যে তারা আজ হামাস-নিয়ন্ত্রিত গাজা উপত্যকার কার্যত প্রধানমন্ত্রী এবং হামাসের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যা করেছে।

হামাসের পক্ষ থেকেও তাদের মৃত্যুর খবর জানানো হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন- গাজার প্রধানমন্ত্রীর সমতুল্য সরকারি কার্যকলাপ পর্যবেক্ষণ কমিটির প্রধান ইশাম দা-আলিস, হামাসের বিচার মন্ত্রণালয়ের মহাপরিচালক আহমেদ আল-খাত্তা, গাজায় হামাসের পুলিশ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা পরিসেবায় নিয়োজিত হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান মাহমুদ আবু ওয়াতফা এবং হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান বাহজাত আবু সুলতান নিহত হয়েছেন।

এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে, তারা আজ ভোর থেকে গাজা উপত্যকার কয়েক ডজন লক্ষ্যবস্তুতে ব্যাপক বোমা হামলা চালিয়েছে। এতে হামাসের ওই চার জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন। হামলায় মধ্য-স্তরের হামাস কমান্ডার, গোষ্ঠীটির পলিটব্যুরোর সদস্য এবং এর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে। ইসলামিক জিহাদের সদস্য এবং অবকাঠামোকেও এ হামলায় নিশানা করা হয়েছে।

আইডিএফ বলছে, এই হামলার লক্ষ্য হলো হামাসের সামরিক ও সরকারি সক্ষমতাকে আঘাত করা এবং ইসরায়েল রাষ্ট্র ও এর নাগরিকদের জন্য হুমকি দূর করা।

২০২৪ সালের জুলাই মাসে ইসরায়েল কর্তৃক রাউহি মুশতাহার হত্যার পর হামাসের ডি ফ্যাক্টো প্রধানমন্ত্রী দা-আলিস তার স্থলাভিষিক্ত হন।

সেনাবাহিনীর দাবি, দা-আলিস গাজা উপত্যকায় হামাস শাসনের কার্যকারিতা এবং সংগঠনের সব শাখার সমন্বয় সাধনের দায়িত্ব পালন করে আসছিলেন। আইডিএফের পক্ষ থেকেও আল-খাত্তা, আবু ওয়াতফা এবং আবু সুলতান নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার
ছবি: সংগৃহীত
চুক্তি ভঙ্গের অভিযোগ ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকাদের’