• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

নিউজিল্যান্ডের সঙ্গে স্থগিত সিরিজের সূচি প্রকাশ বিসিবির


প্রকাশ:  ১৯ মার্চ ২০২৫, ০১:২৮ পি.এম.
শেয়ার করুন 0
নিউজিল্যান্ডের সঙ্গে স্থগিত সিরিজের সূচি প্রকাশ বিসিবির

ক্রীড়া ডেস্ক

নিউজিল্যান্ডের সঙ্গে স্থগিত সিরিজের সূচি এবং ভেন্যু নিশ্চিত করেছে বিসিবি। এর আগে বিগত বছর রাজনৈতিক কারণে ঘরের মাঠে বছরের শেষদিকে বাংলাদেশ দলের কয়েকটি সিরিজ স্থগিত রাখতে হয়েছিলো। যার মধ্যে একটি ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশ সফর। 

তবে নতুন করে আবারও সেই সিরিজ আয়োজনের পথে হাঁটছে বিসিবি এবং কিউই বোর্ড। কিছুদিন আগে মিরপুর শের-ই বাংলার মাঠ পরিদর্শন করে গেছে নিউজিল্যান্ডের প্রতিনিধি দল। স্থগিত হওয়া সিরিজটি পুনরায় মাঠে গড়াবে আগামী (৫ই মে )থেকে।

গেল বছরের সেপ্টেম্বরে লাল বলে দুটি চারদিনের টেস্ট ম্যাচ ও তিনটি একদিনের ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের। তবে রাজনৈতিক কারণে বাংলাদেশের উত্তাল পরিস্থিতিতে সেটি স্থগিত হয়ে যায়। আর এই সিরিজের জন্য আজ বুধবার (১৯ ই মার্চ) সূচি এবং ভেন্যু নিশ্চিত করেছে বিসিবি।

আগামী ৫ মে সিলেটে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে ৭ মে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ‘এ’ দল। ১০ মে শেষ ওয়ানডে সিলেটের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ওয়ানডে সিরিজ শেষেই শুরু হবে দুটি চারদিনের ম্যাচ। ১৪ মে সিলেটে শুরু হবে সিরিজের প্রথম চার দিনের ম্যাচ। সিরিজের শেষ টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে ২১ মে, মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না