• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

শেষ আটে হারালো আর্সেনালকে

নারী চ্যাম্পিয়ন্স লিগেও রিয়ালের দাপট


প্রকাশ:  ১৯ মার্চ ২০২৫, ০১:৪৭ পি.এম.
শেয়ার করুন 0
নারী চ্যাম্পিয়ন্স লিগেও রিয়ালের দাপট

ক্রীড়া ডেস্ক
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের আধিপত্য নতুন কিছু নয়। ‍পুরুষ চ্যাম্পিয়ন্স লিগের মতো নারী চ্যাম্পিয়ন্স লিগেও রীতিমতো দাপট দেখাচ্ছেন ক্লাবটির নারী ফুটবলাররা। মঙ্গলবার (১৮ মার্চ) রাতে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আর্সেনালের মেয়েদের ২-০ গোলে হারিয়েছে রিয়ালের মেয়েরা।

আতলেটিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে রদ্রিগো-এমবাপ্পেরা। শেষ আটের ম্যাচে তাদের প্রতিপক্ষ আর্সেনাল। কাকতালীয়ভাবে নারী চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেও আর্সেনালকে পেয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে সফরকারী আর্সেনালের মেয়েদেরকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদের মেয়েরা। 

ম্যাচের ২২তম মিনিটে রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন লিন্ডা ক্যাইসেদো। ডিফেন্ডার লিহ উইলিয়ামসনকে কাটিয়ে অনায়াসেই আর্সেনালের জালে বল জড়ান কলম্বিয়ার তরুণ এই স্ট্রাইকার। 

ম্যাচের ৮২তম মিনিটে রিয়ালের হয়ে দ্বিতীয় গোলটি করেন অ্যাথেনিয়া ডেল ক্যাস্তিলো। ম্যাচের ৭৪তম মিনিটে লিন্ডার বদলি হিসেবে মাঠে নেমেছিলেন ক্যাস্তিলো। মাঠে নেমে তিনিও গোল করলেন। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।   
 
মঙ্গলবার নারী চ্যাম্পিয়ন্স লিগের আরেক কোয়ার্টার ফাইনালে হোঁচট খেয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। ফরাসী ক্লাব লিওঁর কাছে তারা হেরেছে ২-০ ব্যবধানে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না