• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ইসলামের প্রতি

হামজা চৌধুরীর অনুরাগ, বাড়ির পাশেই মাজার ও মাদ্রাসা


প্রকাশ:  ১৯ মার্চ ২০২৫, ০৪:২৮ পি.এম.
শেয়ার করুন 0
হামজা চৌধুরীর অনুরাগ, বাড়ির পাশেই মাজার ও মাদ্রাসা

ক্রীড়া ডেস্কঃ 

ইসলাম ধর্মের প্রতি হামজা চৌধুরীর অনুরাগের কথা সবার জানা। শেফিল্ড ইউনাইটেডের হয়ে সবশেষ ম্যাচে হাত তুলে প্রার্থনা কিংবা কথা-চলনে যার প্রভাব চোখে পড়ার মত। খোঁজ নিয়ে জানা যায়, এর পেছনে তার পারিবারিক ঐতিহ্যও রয়েছে।

কোরআন শরীফ হাতে টিম বাস থেকে সালাহ-মানেদের নেমে আসার দৃশ্য খুবই পরিচিত ফুটবল বিশ্বে। খেলার মাঠে ধর্মীয় আবেগ প্রকাশে কম যান না হামজা চৌধুরীও। শেফিল্ড ইউনাইটেডের হয়ে সবশেষ ম্যাচে হাত তুলে প্রার্থনাও করতে দেখা গেছে সাবেক লেস্টার সিটির এই তারকাকে। এছাড়া মাঠে নামার আগে নিয়মিতই পরেন আয়াতুল কুরসি

সংস্কৃতিতে বেড়ে ওঠা হামজার এই ধর্মীয় বিশ্বাসের কারণ খুজতে হবিগঞ্জের দেওয়ান বাড়িতে টিম যমুনা। বাড়ির পাশেই দেখা মিললো লালু সালু সম্বলিত এক মাজার শরিফের। খাদেমদের সঙ্গে কথা বলে জানা গেল, তাদের পীর স্বয়ং হামজা চৌধুরীর বাবা দেওয়ান মোর্শেদ চৌধুরী। পার্শ্ববর্তী আরেক পীরের কাছ থেকে খেলাফত প্রাপ্ত তিনি।

হামজার বাড়িতে ধর্মীয় রীতি মেনে প্রতি বছর অনুষ্ঠিত হয় ওরস মাহফিল। ভক্তদের দাবি এসব কিছুর প্রভাব আছে হামজার জীবনেও। ফুটবল মাঠেও দেখা মেলে যার কিছু অংশ।

মাজার শরীফের ঠিক পাশেই রয়েছে এতিমখানা মাদ্রাসা। যার খরচের পুরোটাই বহন করে হামজার পরিবার,,,

পাশাপাশি এলাকার গরিব দুখীরাও যেকোন বিপদে পাশে পায় হামজার পরিবারকে। যেখানে এবার হামজার নিজ বাড়িতে আসার অন্যতম কারণ ছিলো নিজ হাতে অসহায়দের ঈদ উপহার তুলে দেয়া।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না