• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ক্রীড়া উপদেষ্টা

যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোন সুযোগ নেই


প্রকাশ:  ১৯ মার্চ ২০২৫, ০৪:৫২ পি.এম.
শেয়ার করুন 0
যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোন সুযোগ নেই

ক্রীড়া প্রতিবেদক

বুধবার দুপুর আড়াইটায় রাজধানীর নগর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ ফুটবলের নতুন সম্ভাবনা হামজা চৌধুরী।

এ সময় উপস্থিত হয়ে ফুটবলে সৃষ্ট চলমান সঙ্কট নিয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের প্রতি আধুনিক ধারার দৃষ্টিভঙ্গি এবং আমূল পরিবর্তন নিয়ে আসার প্রয়াসকে প্রশংসিত করে ক্রীড়া উপদেষ্টাকে সাধুবাদ জানান হামজা। বাংলাদেশ ফুটবলকে নিয়ে নতুন সম্ভাবনার কথা শুনিয়ে হামজা চৌধুরী বলেন,  ‘বাংলাদেশের মানুষের ভালোবাসায় আমি আপ্লুত, দেশের ফুটবলকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমার আপ্রাণ চেষ্টা থাকবে।’

হামজার অন্তর্ভূক্তি দেশের ফুটবলের জন্য আশা জাগানিয়া উল্লেখ করে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘হামজার মতো খেলোয়াড়ের উপস্থিতি প্রতিপক্ষের জন্য চাপের কারণ হবে।’

সাক্ষাতে আসন্ন এএফসি এশিয়ান কাপ ২০২৭ কোয়ালিফিকেশনে বাংলাদেশ দলের অংশগ্রহনের আগে সৃষ্ট সঙ্কট নিয়ে আলোচনা করেন ক্রীড়া উপদেষ্টা ও বাফুফে সভাপতি।

সমর্থকদের পক্ষ থেকে আসা অভিযোগ সমূহ বিস্তারিত উল্লেখ করে সে সম্পর্কে বাফুফে সভাপতির নিকট জানতে চাইলে তিনি বলেন, ‘ফুটবল ফেডারেশনে সিন্ডিকেট করার কোন সুযোগ নেই। যোগ্যতা অনুযায়ী সবাই যার যার জায়গা করে নিবে, এমন কোন কিছুর আভাস মিললে ব্যবস্থা নেবে ফেডারেশন।’

তাবিথ আউয়াল আরো বলেন, ‘সৃষ্ট সঙ্কট কোন সঙ্কট নয়, ফাহমিদুলকে আমরা বাদ দিয়ে দেইনি, ও প্রতিভাবান তবে ওকে আমরা আরো সময় দিতে চেয়েছি। আগামী জুনেই ঘরের ‍মাঠে বাংলাদেশের ম্যাচ রয়েছে, খুব শীঘ্রই হয়তো তাকে আমরা মাঠে দেখতে পারি। সমর্থকদের এতটুকু বলবো, হতাশ হওয়ার কিছু নেই।’

আলোচনায় সিন্ডিকেট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনিত অভিযোগ এবং ফাহমিদুলের বাদ পড়া প্রসঙ্গে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘দেশের স্বার্থেই যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোন সুযোগ নেই। প্লেয়ার সিলেকশনে যেন স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের শিকার কেউ না হোন সে বিষয়ে বাফুফেকে সজাগ দৃষ্টি রাখতে হবে, এ বিষয়ে দুর্নীতির প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।’

যে কোন সঙ্কট মোকাবেলায় বাফুফেকে আরো সুদৃঢ় পদক্ষেপ নিয়ে দেশের ফুটবলকে সামনে এগিয়ে নেওয়ার আহ্বান জানান উপদেষ্টা।

ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলের জন্য শুভ কামনা জানিয়ে হামজা চৌধুরীর অন্তর্ভূক্তি দলকে আরো আত্মবিশ্বাসী করবে এবং ফলাফল বাংলাদেশের পক্ষে আসবে বলে আশা ব্যক্ত করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না