• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

আ. লীগ ও অঙ্গ সংগঠনের ৩৩ নেতাকর্মীকে গ্রেফতার


প্রকাশ:  ১০ নভেম্বর ২০২৪, ০৯:১৮ পি.এম.
শেয়ার করুন 0
আ. লীগ ও অঙ্গ সংগঠনের ৩৩ নেতাকর্মীকে গ্রেফতার

পুলিশের অভিযানে নাটোরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৩৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

রোববার (১০ নভেম্বর) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মারুফাত হোসাইন।

গ্রেফতারদের মধ্যে নাটোর সদর উপজেলার হরিশপুর ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ওসমান গনি ভূইয়াসহ ১৮, বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সদস্য আব্দুল বারেক, নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সায়েব আলীসহ দুজন, বাগাতিপাড়ায় ২, লালপুরে ৪, গুরুদাসপুরে এক ও সিংড়ায় পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা সেন্টুসহ পাঁচজন রয়েছেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, শুক্রবার দিবাগত রাতে গণগ্রেফতার চালানো হয়েছে। সেখানে বয়জ্যেষ্ঠ জেলা আওয়ামী লীগের উপদেষ্টাকেও গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সুপার মারুফাত হোসাইন বলেন, আইনশৃঙ্খলার স্বার্থে শনিবার রাতে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সেখানে জেলায় ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বেশিরভাগের নামেই মামলা রয়েছে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু