• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

রাজধানীজুড়ে যৌথবাহিনীর সতর্ক অবস্থান


প্রকাশ:  ২১ মার্চ ২০২৫, ০৭:২৫ পি.এম.
শেয়ার করুন 0
রাজধানীজুড়ে যৌথবাহিনীর সতর্ক অবস্থান

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাজধানীজুড়ে সতর্ক অবস্থান নিয়েছে যৌথবাহিনী। সড়কে টহল দেয়ার পাশাপাশি সন্দেহ হলে বিভিন্ন জায়গায় তল্লাশি করতেও দেখা গেছে।

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরতা ও ভারতে মুসলিমদের ওপর আক্রমণের প্রতিবাদে শুক্রবার (২১ মার্চ) বিভিন্ন ইসলামি দল ও সংগঠন ঢাকায় বিক্ষোভ মিছিল করে। একই সঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতেও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও একই দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে।

এসব মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমন আশঙ্কায় সামগ্রিক পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি হিসেবে সকাল থেকেই রাজধানী ঢাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

এর মধ্যে ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনেও যৌথবাহিনী মোতায়েন করা হয়। সঙ্গে ছিল জলকামান, এপিসি।

এছাড়া, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনার আশপাশেও যৌথবাহিনীর অবস্থান দেখা গেছে। কোথাও কোথাও সাদা পোশাক ও মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিপুলসংখ্যক সদস্যকে জ্যাকেট পরে অবস্থান করতে দেখা গেছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি চিকিৎসা সরঞ্জাম নিয়ে আয়োজিত সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা
ভেন্টিলেটর-অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক