• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

তামিমের সুস্থতা কামনা করেছেন মাশরাফি


প্রকাশ:  ২৪ মার্চ ২০২৫, ০৪:০৩ পি.এম.
শেয়ার করুন 0
তামিমের সুস্থতা কামনা করেছেন মাশরাফি

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের হার্ট অ্যাটাকের খবরে তার সুস্থতা কামনা করে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। সোমবার (২৪ মার্চ) দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তামিমের সুস্থতা কামনা করেন তিনি। স্ট্যাটাসে তিনি বলেন, ‘মহান আল্লাহ তোর সহায় হোন, তামিম। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় সবার মাঝে ইনশাআল্লাহ।’

এদিকে সোমবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তামিম। প্রথমে ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর হার্টে দুটি ব্লক ধরা পড়ে।

চিকিৎসকদের তত্ত্বাবধানে তামিমের এনজিওপ্লাস্টি ও অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা চলছে। রিংও পরানো হয়েছে, এই মুহূর্তে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। 

তামিমের অসুস্থতার খবরে ক্রিকেটাঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সতীর্থ, ভক্ত ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন। আপাতত তার অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং পরবর্তী আপডেটের জন্য অপেক্ষা করতে হবে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না