• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

ইংল্যান্ডের পথে হামজা চৌধুরী


প্রকাশ:  ২৭ মার্চ ২০২৫, ১২:২৬ পি.এম.
শেয়ার করুন 0
ইংল্যান্ডের পথে হামজা চৌধুরী

ক্রীড়া প্রতিবেদক 

১৭ মার্চ সকালে বাংলাদেশে এসেছিলেন ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। ভারতের শিলংয়ে বাংলাদেশের জার্সিতে ২৫ মার্চ অভিষেক ম্যাচ খেলে গতকাল দেশে ফিরেছিলেন। 

মঙ্গলবার(২৭ মার্চ) ইংল্যান্ডের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশ ছেড়েছেন। জানা গেছে, সকাল পৌনে দশটায় ঢাকা থেকে সিলেট এরপর ঐ ফ্লাইটেই পৌনে বারোটার দিকে সিলেট থেকে ম্যানচেস্টারের উদ্দেশে ছেড়ে গেছেন। 

গত ১০ দিন বাংলাদেশের ক্রীড়াঙ্গন ছিল হামজাময়। তার নিজ জেলা হবিগঞ্জে ১৭ ও ১৮ মার্চ বিপুল সংবর্ধনা ও ভালোবাসা পেয়েছেন। ১৮ মার্চ রাতে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে যোগদান করেন। পরের দিন ঢাকায় অনুশীলন করেন। ২০-২৫ মার্চ ভারতের শিলংয়ে ছিলেন ম্যাচ খেলতে। 

হামজা বাংলাদেশে পৌঁছানোর পর ফুটবল নিয়ে উন্মাদনা বাড়ে বহুগুণে। সবার আগ্রহ ছিল বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে। দীর্ঘদিন পর বাংলাদেশ ফুটবল দলের ম্যাচ নিয়ে তুমুল আগ্রহ সৃষ্টি হয়। হামজা ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে সবার মন জয় করেছেন। শুধু খেলা নয়, আচার-আচরণেও হামজা অনন্য। নিজে অনেক বড় মাপের খেলোয়াড় হলেও সতীর্থদের সম্মান ও বিনয়ী মনোভাবে সবার হৃদয়ে জায়গা করেছেন অতি অল্প সময়ে।

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে। ঐ ম্যাচ খেলতে পুনরায় বাংলাদেশে আসার কথা রয়েছে হামজার। ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগে খেলা হামজার আগমনে বাংলাদেশের ফুটবলে আশার আলোর সৃষ্টি হয়েছে। 

ভিওডি  বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না