• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

মাহবুব মোর্শেদের প্রেস ক্লাবের সদস্যপদ স্থগিত


প্রকাশ:  ২৭ মার্চ ২০২৫, ০৭:৫২ পি.এম.
শেয়ার করুন 0
মাহবুব মোর্শেদের প্রেস ক্লাবের সদস্যপদ স্থগিত

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব মোর্শেদের প্রেস ক্লাবের সদস্যপদ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি প্রেস ক্লাবের নোটিশ বোর্ডে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যবস্থাপনা কমিটির একজন সদস্যের মানহানি এবং সাংবাদিক ইউনিয়নের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের দায়ে সদস্য মাহবুব মোর্শেদের সদস্যপদ স্থগিত করা হলো। জাতীয় প্রেস ক্লাবের গঠনতন্ত্রের ১৩-এর ক ধারা অনুযায়ী এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৫ মার্চ সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে ক্লাব ব্যবস্থাপনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘ঢাকা প্রতিদিন’-এর বিশেষ প্রতিবেদক হাফিজুর রহমান (এইচ আর শফিক)।ছবি: ভিওডি বাংলা
সংবাদ প্রকাশের পর সাংবাদিক এইচ আর শফিক গ্রেপ্তার
উধাও হচ্ছে সাংবাদিকদের ফেসবুক অ্যাকাউন্ট
উধাও হচ্ছে সাংবাদিকদের ফেসবুক অ্যাকাউন্ট
ছবি: সংগৃহীত
যেভাবে জন্ম নেয় একটি সংবাদ