• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

হোয়াটসঅ্যাপ ভিডিও কলে আসছে বড় পরিবর্তন


প্রকাশ:  ২৮ মার্চ ২০২৫, ০৩:১৯ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক
অ্যাপটির ভিডিও কলে পরিবর্তন আসছে। অত্যন্ত প্রয়োজনীয় ফিচারটি জনপ্রিয় মেসেজিং অ্যাপের মধ্যে ভিডিও কলের সময় ব্যবহারকারীদের আরও বেশি বিকল্প দেবে। লেটেস্ট এই আপগ্রেড কিন্তু গেম-চেঞ্জার হিসেবে প্রমাণিত হতে চলেছে। বিশেষ করে তাদের জন্য উপযোগী, যারা ক্যামেরা-ফ্রেন্ডলি নন কিংবা যারা স্মার্টফোনে কলের জবাব দিতে গিয়ে আতঙ্কিত হয়ে পড়েন।

হোয়াটসঅ্যাপ ভিডিও কল সংক্রান্ত নোটিফিকেশন না থাকা সত্ত্বেও হ্যান্ডসেটের ফ্রন্ট ক্যামেরা আপনা-আপনিই অন হয়ে যায়। আর ক্যামেরা বন্ধ করে কলটি গ্রহণ করার উপায় নেই। একমাত্র উপলব্ধ উপায় হল, প্রথমে কল গ্রহণ করা এবং তারপর মেন্যু থেকে ক্যামেরাটি বন্ধ করে দেওয়া। কখনও কখনও ব্যবহারকারীদের জন্য কঠিন হয়ে পড়ে। বিশেষ করে তখন, যখন তারা তাদের স্মার্টফোনে অযাচিত অথবা অপ্রত্যাশিত ভিডিও কল গ্রহণ করতে চাইছেন না।

অ্যানড্রয়েড অথরিটি থেকে জানা যাচ্ছে যে, এখন একটি প্রধান ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। এর ফলে ব্যবহারকারীরা কল গ্রহণ করার আগেই ক্যামেরা অফ করে দেওয়ার বিকল্পটি পাবেন। অ্যানড্রয়েড ২.২৫.৭.৩-এর জন্য বিটা অ্যাপের এপিএকে আপডেটে এটি দেখা গিয়েছে।

তবে এই ফিচারটি পুরোপুরি ভাবে এখনও ব্যবহারকারীরা পাচ্ছেন না। পরে পেয়ে যাবেন। এটি সেই অপশন প্রদান করবে, যেখানে বলা হবে যে, ‘Turn off your video’। আর এটি ভেসে উঠবে তখন, যখন ডিভাইসে কোনও ভিডিও কল আসবে। 

এর ফলে ব্যবহারকারীরা কল ধরার আগেই ফ্রন্ট ক্যামেরা অফ করে দিতে পারবেন। অর্থাৎ ভয়েস-অনলি মোডেও গ্রহণ করা যাবে কল। যখন ক্যামেরা অফ থাকবে, তখন এটাও ভেসে উঠবে যে, ‘Accept without video’। ফলে ভিডিও কলটি ব্যবহারকারী ধরলেও তাঁকে দেখতে পাবেন না অন্য প্রান্তে থাকা মানুষজন। 

রিপোর্টে আরও বলা হয়েছে যে, কল চলাকালীন মাঝামাঝি সময়ে ‘Turn on your video’ অপশনও পেয়ে যাবেন ব্যবহারকারীরা। যদি খুব শীঘ্রই এই ফিচার রোল-আউট শুরু হয়, তাহলে এই ফিচারটিকে সিকিউরিটি আপগ্রেড হিসেবে ধরা হবে। বলা ভাল, গোপনীয়তা মজবুত হবে। সেক্সটরশনের একাধিক অভিযোগের মাঝেই এই ফিচারের কথা প্রকাশ্যে এল। 

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতীকী ছবি
দুই ঘণ্টা পর ফিরল ফেসবুক
হঠাৎবন্ধ ফেসবুকের ডেস্কটপ ভার্সন
হঠাৎবন্ধ ফেসবুকের ডেস্কটপ ভার্সন
অনলাইন জুয়া ও বেটিং কার্যক্রম প্রতিরোধে সমন্বিত উদ্যোগের দাবি জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। ছবি: সংগৃহীত
ডিজিটাল অপব্যবহারে বাড়ছে অনলাইন জুয়া, সতর্ক করল গ্রাহক সংগঠন