• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ : নারায়ণগঞ্জ


প্রকাশ:  ১১ নভেম্বর ২০২৪, ০৫:০৭ পি.এম.
শেয়ার করুন 0
শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ : নারায়ণগঞ্জ

বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় ক্রোনী গ্রুপের অবন্তী কালার টেক্স পোশাক তৈরির কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এ সময় তারা ওই কারখানাসহ আশেপাশের বেশ কয়েকটি কারখানায় ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়।

সোমবার (১১ নভেম্বর) দুপুর ১টায় ঢাকা-মুন্সিগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে তারা এ বিক্ষোভ করে।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, ক্রোনী গ্রুপের অবন্তী কালার টেক্স লিমিটেড কারখানার প্রায় ৫ হাজার শ্রমিক কাজ করেন। এর মধ্যে শত শত শ্রমিককে গত কয়েক মাসের বকেয়া বেতন না দিয়ে চাকুরিচ্যুত করা হয়। এই শ্রমিকরা বারবার কারখানা কর্তৃপক্ষের কাছে গিয়ে বেতন না পাওয়ায় কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন।

এক পর্যায়ে তারা সড়ক অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেন। এ সময় তারা ওই কারখানাসহ আশেপাশের বেশ কয়েকটি গার্মেন্টসে ইটপাটকেল নিক্ষেপ করে কাচ ভাঙচুর করে। পরে পুলিশ ও সেনাবাহিনীর কর্মকর্তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা বলেন, দীর্ঘদিন ধরে অবন্তী গার্মেন্টস শ্রমিকদের বেতন দিতে পারছে না মালিকপক্ষ। এ নিয়ে শ্রমিকদের মাঝে অসন্তোষ রয়েছে। পুলিশের ও সেনাবাহিনীর কর্মকর্তারা এখানে এসেছেন। সকলে মিলে শ্রমিক নেতাদের নিয়ে বিষয়টি সমাধানের জন্য আমরা আলোচনা করছি।

ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম বলেন, শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। এতে যানজটের সৃষ্টি হয়েছে। এ ছাড়া আশেপাশের বেশ কয়েকটি কারখানায় ইটপাটকেল ঢিল মেরে কাচ ভাঙচুর করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা কাজ করছি।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের