• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

কিশোরগঞ্জ হাওর

পরিদর্শন ও জিরাতিদের সাথে মত বিনিময় : খাদ্য ও ভূমি উপদেষ্টা


প্রকাশ:  ৫ এপ্রিল ২০২৫, ০৪:৩১ পি.এম.
শেয়ার করুন 0
পরিদর্শন ও জিরাতিদের সাথে মত বিনিময় : খাদ্য ও ভূমি উপদেষ্টা

কি‌শোরগঞ্জ জেলা প্রতিনিধি:

খাদ‌্য ও ভূ‌মি উপ‌দেষ্টা আলী ইমাম মজুমদ‌ার ব‌লে‌ছেন, সরকা‌রের কা‌ছে য‌থেষ্ট খাদ‌্যশস‌্য মজুত র‌য়ে‌ছে। খাদ‌্য নিরাপত্তা নি‌য়ে কো‌নো ধর‌ণের শঙ্কা নেই। গত বন‌্যায় আমন ধা‌নের যে ক্ষ‌তি হ‌য়ে‌ছে, সে ক্ষ‌তি পু‌ষি‌য়ে নি‌তে সরকার খাদ‌্যশস‌্য আমদা‌নি কর‌ছে। 

শ‌নিবার (৫ এপ্রিল) কি‌শোরগ‌ঞ্জের হাওর উপ‌জেলা অষ্টগ্রা‌মে এক কৃষক সমা‌বে‌শে তি‌নি এসব কথা ব‌লেন।

এবার হাওরসহ সারা দে‌শে বো‌রো ধা‌নের বাম্পার ফলন হ‌বে। সব‌কিছু ঠিক থাক‌লে খা‌দ‌্য উদ্বৃত্ত হ‌বে দেশ। আর কৃষক যেন ফস‌লের ন‌্যায‌্যমূল‌্য পায়, তা নি‌শ্চিত কর‌তে নিরলস চেষ্টা চা‌লি‌য়ে যা‌চ্ছে সরকার।

এ সময় উপ‌দেষ্টা আলী ইমাম মজুমদার জিরা‌তি‌দের কা‌ছে তা‌দের সম‌স‌্যাগু‌লো জান‌তে চান।  বেশ ক‌য়েকজন জিরা‌তি, তা‌দের সেচ সমস‌্যা, রাস্তাঘা‌টের সঙ্কট, খাওয়ার পা‌নির অভাব নি‌য়ে কথা ব‌লেন। তখন জেলা প্রশাসক‌কে এগু‌লো দ্রুত সমাধা‌নের নি‌র্দেশ দেন উপ‌দেষ্টা। সভা শে‌ষে উপ‌দেষ্টা হাও‌রের বি‌ভিন্ন বো‌রো‌ক্ষে‌ত ঘু‌রে দে‌খেন।

জেলা প্রশাসক ফৌ‌জিয়া খা‌নের সভাপ‌তি‌ত্বে কৃষক সমা‌বে‌শে অন‌্যা‌ন্যদের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন,  পু‌লিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, অষ্টগ্রা‌মের ইউএনও দিলশাদ জাহান, অষ্টগ্রা‌মের কৃ‌ষি অ‌ফিসার অ‌ভি‌জিত সরকার। 

মোঃ ওমর সিদ্দিক রবিন 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু