• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

আমাদের বাঁচিয়েছেন হামাস যোদ্ধারা: ইসরায়েলি জিম্মি


প্রকাশ:  ৭ এপ্রিল ২০২৫, ০৩:০৪ পি.এম.
শেয়ার করুন 0
আমাদের বাঁচিয়েছেন হামাস যোদ্ধারা: ইসরায়েলি জিম্মি

আন্তার্জাতিক ডেস্কঃ 

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেজ গত শনিবার (৫ এপ্রিল) দুই ইসরাইলি বন্দির একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে তারা তাদের মুক্তির জন্য ইসরায়েলি সরকার এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ দিতে দেশটির জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর আনাদোলুর।

এতে এক বন্দিকে বলতে শোনা গেছে, আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে চাই, আকাশের চাঁদ-তারা দেখতে চাই। আমাদেরকে বাঁচাও। 

তিনি ইসরায়েলি সেনাবাহিনীর প্রতি অভিযোগের সুরে বলেন, ইসরাইলি সেনাবাহিনীআর্মি আমাদের ওপর বোমা নিক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে। এমনকি আমরা যে ভবনে থাকি সেখানেও বোমা মারা হয়েছে। অথচ আমরা মুক্তি চাই।

এই বন্দি আরও বলেন, হামাস যোদ্ধারা আমাদের জীবন বাঁচিয়েছে। তারা বোমার কবল থেকে রক্ষা করে আবার টানেলের ভেতরে নিয়ে এসেছে আমাদেরকে। 

তিনি বলেন, ৩০ মিটার মাটির নিচে টানেলর মধ্যে আমরা অবস্থান করছি। এখানে কোনো সূর্য্যের আলো নেই। এই বন্দি ইসরায়েলিদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। দেশটির সরকারকে বন্দি মুক্তির ব্যাপারে চাপ দিতে বলেছেন তিনি।

আরেক বন্দি বলেন, তোমরা সরকারের কথা বিশ্বাস করো না। তারা তোমাদের বলছে যে তারা হামাসকে চাপ দিচ্ছে কিন্তু আসলে তারা বোমা হামলা ছাড়া কিছুই করছে না। এমনকি এতে আমরাও আহত হচ্ছি। 

ভিডিওটির শেষে লেখা দেখা যাচ্ছে, কেবল যুদ্ধবিরতিই বন্দিদের মুক্তি দিতে পারে। ইসরাইলের ধারণা, এখনো গাজায় প্রায় ৫৯ জন ইসরাইলি বন্দি জিম্মি রয়েছে। যাদের মধ্যে ২৪ জন জীবিত। আর ইসরাইলের হাতে বন্দি রয়েছে প্রায় সাড়ে ৯ হাজার ফিলিস্তিনি বন্দি।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের সামরিক হামলায় গাজায় ৫০ হাজার ৬০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। 

নির্বিচারে ফিলিস্তিনি নারী ও শিশুসহ নিরপরাধ বেসামরিক লোকজনকে হত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও রয়েছে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার
ছবি: সংগৃহীত
চুক্তি ভঙ্গের অভিযোগ ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকাদের’