• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

মেসির জোড়া গোল

সেমিফাইনালে মায়ামি


প্রকাশ:  ১০ এপ্রিল ২০২৫, ১১:১১ এ.এম.
শেয়ার করুন 0
সেমিফাইনালে মায়ামি

স্পোর্টস ডেস্ক
লিওনেল মেসি ম্যাজিকে আরও একবার উদ্ধার হলো ইন্টার মায়ামি। কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ আটের দ্বিতীয় লেগে ১ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় পায় দলটি। যেখানে প্রথমে লেগে ১-০ গোলে হেরে আসা মায়ামি দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জিতে আসরটির সেমিফাইনালে উঠল।

বৃহস্পতিবার চেজ স্টেডিয়ামে খেলার শুরুতেই এলএএফসির অ্যারন লং গোল করে বসেন। নবম মিনিটে তার করা এই গোলে মায়ামি অ্যাগ্রিগেটে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে। তখন মনে হচ্ছিল, মায়ামির পক্ষে ফিরে আসা বুঝি কঠিনই হবে।

তবে মেসি কল্যাণে ৩৫তম মিনিটে সমতায় ফেরে মায়ামি। ডিফেন্ডারদের ভিড়ের মধ্য থেকে ডিফ্লেক্টেড একটি বল পেয়ে যান, সেটা তিনি দারুণ এক শটে পাঠান জালে। তবে সামগ্রিক লড়াইয়ে সমতা ফেরাতে আরও একটা গোল প্রয়োজন ছিল। সেটা ফ্লোরিডার দলটা পায় ৬১তম মিনিটে। ফেদেরিকো রেদন্দোর ক্রস থেকে নোয়া অ্যালেন হেড করে গোল করেন। হুগো লরিস কিছুই করতে পারেননি।

শেষে এলএএফসি-র ডিফেন্ডার মারলনের এক ভুলে বল হাতে লাগে। তখন হুগো লরিস বল ধরতে ছুটে আসছিলেন। সেই মুহূর্তে রেফারি পেনাল্টি দেন। সবাই জানত, কে শট নেবেন। মেসিই এগিয়ে আসেন। ২০২২ বিশ্বকাপ ফাইনালের মতো আবারো লরিস বনাম মেসি এবং এবারও জয়ী হন মেসি।

৮৪তম মিনিটে নেওয়া এই পেনাল্টিতে ইন্টার মায়ামি ৩-১ ব্যবধানে এগিয়ে যায়। শেষ মুহূর্তে এলএএফসি-র ডেনিস বুয়াঙ্গা সুযোগ পেলেও গোল করতে পারেননি। গোলকিপার অস্কার উস্তারি দুর্দান্ত সেভ করেন। ফলে শেষ হাসিটা মেসির দলই হাসে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না