• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ভারতের মতো বাংলাদেশকে নিয়ে কেউ ভাবে না: জয়শঙ্কর


প্রকাশ:  ১০ এপ্রিল ২০২৫, ০৬:৩৯ পি.এম.
শেয়ার করুন 0
ভারতের মতো বাংলাদেশকে নিয়ে কেউ ভাবে না: জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক
ভারতের মতো করে বাংলাদেশকে নিয়ে কেউ চিন্তা করে না বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।গতকাল বুধবার রাইজিং ইন্ডিয়া সামিটে দেওয়া এক বক্তব্যে তিনি এই দাবি করেন। তিনি বলেন, ভারত তার প্রতিবেশীদের ভালো চায়। ভারতই সবচেয়ে বেশি বাংলাদেশের মঙ্গল চায়। ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্ট পোস্টের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।  

প্রতিবেদনে বলা হয়, বুধবার বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থা নিয়ে কথা বলেছেন তিনি। তিনি বলেন ‘আমাদের পক্ষ থেকে বাংলাদেশকে বলা হয়েছে যে ঐতিহাসিকভাবেই আমাদের সম্পর্ক অনন্য। দুই দেশের জনগণের মধ্যকার একটা সম্পর্ক রয়েছে। আমাদের এই বিষয়টিই মাথায় রাখা উচিত।’

তিনি আরও বলেন, ‘দ্বিতীয়ত বাংলাদেশের মানুষের মধ্য থেকে ভারতবিরোধী যেসব বার্তা আসছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন। সংখ্যালঘুদের ওপর হামলা নিয়ে আমরা উদ্বিগ্ন। আর বিষয়গুলো আমরা তাদেরকে জানিয়েছি।’

জয়শঙ্কর বলেন, ‘দেশ হিসেবে ভারত সবসময়ই সবচেয়ে বাংলাদেশের ভালো চায়। এটি আমাদের ডিএনএ’র মধ্যে রয়েছে। আমরা বন্ধু হিসেবে আশা করি আমরা সঠিক পথেই থাকবো।’

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার
ছবি: সংগৃহীত
চুক্তি ভঙ্গের অভিযোগ ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকাদের’