• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ভাঙ্গুড়ায় পিএসডিও‘র বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান


প্রকাশ:  ১২ নভেম্বর ২০২৪, ০১:২৩ পি.এম.
শেয়ার করুন 0
ভাঙ্গুড়ায় পিএসডিও‘র বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

পাবনার ভাঙ্গুড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পিএসডিও)। রোববার রাবেয়া মনোয়ারা ফাউন্ডেশনের সৌজন্যে ও পিএসডিও‘র আয়োজনে সারাদিন ব্যাপী এই কর্যক্রম চলে।

পিএসডিও‘র সভাপতি মোঃ রুহুল আমিন বলেন, ২০১৯ সাল থেকে সমাজের তরুণ-তরুণীদের নেতৃত্বেই সংগঠন পরিচালিত হয়। এই সংগঠনের প্রতিটি সদস্য অসহায় ব্যক্তিদের সহয়তা করতে প্রতিশ্রুতি বদ্ধ।

তিনি আরও বলেন, স্বেচ্ছায় রক্তদান, অসহায়দের জন্য ফ্রি চিকিৎসা ব্যবস্থা, পরিবেশ রক্ষার্থে বৃক্ষরোপন, পানির তৃষ্ণা মিটাতে টিউবওয়েল স্থাপন আরও অন্যান্য কার্যক্রম চিকিৎসাসেবায় সবসময় এগিয়ে এসেছে পিএসডিও। এরই ধারাবাহিকতায় পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলাধীন পাটুলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাটুলিপাড়া মাধ্যমিক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ৫১১ জন সাধারণ জনগণ, ছাত্র-ছাত্রী ও শিশুদের বিনামূল্যে ওজন, উচ্চতা, ব্লাড গ্রুপ, ব্লাড প্রেসার, ব্লাড সুগার নির্ণয় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

এ সময় ভাঙ্গুড়া নিরাপদ হাসপাতাল এন্ড ডায়াগনেস্টিক সেন্টারের ল্যাব টেকনোলজিস্ট মো. নাজমুল হক, পিএসডিও‘র ভাঙ্গুড়া উপজেলা শাখার স্বেচ্ছাসেবক মোঃ রিদয় হাসান, জিম হোসাইন, সুমন আহমেদ (শুভ), ফাহিম ইসলাম, রাকিবুল হাসান, শান্তু হোসেন ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু