• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

হ্যাটট্রিক জয় চায় বাংলাদেশ


প্রকাশ:  ১৫ এপ্রিল ২০২৫, ১১:০৮ এ.এম.
শেয়ার করুন 0
হ্যাটট্রিক জয় চায় বাংলাদেশ

ক্রীডা ডেস্কঃ 

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ বিশ্বকাপ বাছাইপর্বে স্কটল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হচ্ছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়।

দুই ম্যাচে টানা জয় তুলে নিয়ে দুর্দান্ত ছন্দে আছে টাইগ্রেসরা। প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ১৭৮ রানে হারিয়ে শুরু করে রুমানা-নিগাররা। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে লড়াকু দুই উইকেটের জয়ে টানা দ্বিতীয় ম্যাচ জিতে নেয় দলটি।

থাইল্যান্ডের বিপক্ষে বড় জয়ের সুবাদে বাংলাদেশের নেট রান রেটও হয়েছে ইতিবাচক, যার ফলে পয়েন্ট টেবিলে এখন তারা দ্বিতীয় স্থানে আছে। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের ফলের পর এ অবস্থান তৈরি হয়েছে।

তবে সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। স্কটল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ এখনো বাকি। এই তিন ম্যাচ থেকে দুটি জয় পেলে প্রায় নিশ্চিত হবে বিশ্বকাপের মূলপর্বে টাইগ্রেসদের টিকিট। তবে একটি জয়েও সুযোগ থাকবে, যদি অন্য ম্যাচগুলোর ফল আর নেট রান রেট সহায়ক হয়।

স্কটল্যান্ডও কম যায় না। তিন ম্যাচে দুই জয় নিয়ে তারাও চার পয়েন্টে আছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১১ রানের চমকপ্রদ জয় তুলে নেয় দলটি। থাইল্যান্ডকেও হারিয়েছে ৫৮ রানে। শুধু পাকিস্তানের বিপক্ষেই হেরেছে তারা।

স্কটল্যান্ডের জন্যও আজকের ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ আর আয়ারল্যান্ডের বিপক্ষে তাদের বাকি দুটি ম্যাচই জিততে হবে সরাসরি কোয়ালিফাই করতে হলে। একটিতেও হেরে গেলে নির্ভর করতে হবে অন্য ফল ও নেট রান রেটের ওপর।

তাই আজকের ম্যাচটি দুই দলের জন্যই হতে যাচ্ছে ‘করো অথবা মরো’র মতো। ক্রিকেটপ্রেমীরা পাচ্ছেন এক হাইভোল্টেজ লড়াই উপভোগের সুযোগ।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না