• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

৪ পাকিস্তানিসহ নিহত ১১

লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি


প্রকাশ:  ১৫ এপ্রিল ২০২৫, ১২:১১ পি.এম.
শেয়ার করুন 0
লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি

আন্তর্জাতিক ডেস্কঃ 

লিবিয়ার হারাওয়া উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ১১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে চারজন পাকিস্তানি বলে নিশ্চিত করেছে লিবিয়ায় নিযুক্ত পাকিস্তানি দূতাবাস।

মঙ্গলবার (১৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

১২ এপ্রিল সিরতে শহরের নিকটবর্তী হারাওয়া উপকূলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক আনুষ্ঠানিক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

দূতাবাস সূত্রে জানা যায়, উদ্ধারকারী দল এখন পর্যন্ত সাগর থেকে ১১টি মৃতদেহ উদ্ধার করেছে। পাকিস্তানি দূতাবাসের একটি প্রতিনিধি দল সিরতে গিয়ে মৃতদের জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে চারজন পাকিস্তানির পরিচয় নিশ্চিত করেছে।

নিহত পাকিস্তানিদের মধ্যে তিনজনের বাড়ি মাণ্ডি বাহাউদ্দিনে এবং একজনের বাড়ি গুজরানওয়ালায়। সনাক্ত হওয়া চারজন নিহত পাকিস্তানি হলেন- জাহিদ মাহমুদ, সামির আলি, সৈয়দ আলি হুসাইন, আসিফ আলি।

উদ্ধার করা মৃতদেহের মধ্যে আরও দু’জনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। বাকি পাঁচজন নিহতের মধ্যে সবাই মিশরের নাগরিক বলে জানানো হয়েছে।

পাকিস্তানি দূতাবাস স্থানীয় লিবিয়ান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং দুর্ঘটনা সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ ও বাকি মৃতদেহ শনাক্তকরণে সহায়তা করছে।

উদ্ধার তৎপরতা অব্যাহত থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভিওডি বাংলা/এম


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার
ছবি: সংগৃহীত
চুক্তি ভঙ্গের অভিযোগ ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকাদের’