• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

সূচি প্রকাশ

ভারত সিরিজের ৬ ম্যাচের ৪টি মিরপুরে


প্রকাশ:  ১৫ এপ্রিল ২০২৫, ০৪:১২ পি.এম.
শেয়ার করুন 0
ভারত সিরিজের ৬ ম্যাচের ৪টি মিরপুরে

ক্রীড়া প্রতিবেদক 

মিরপুরের স্লো, লো এবং টার্নিং পিচ নিয়ে সমালোচনার কমতি নেই। কদিন আগে জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ অনুরোধ করেছিলেন, ‘অন্তত টি-টোয়েন্টি যেন ঢাকার বাইরের মাঠে হয়।’ তবে বিসিবি আজ জানিয়েছে, ভারতের বিপক্ষে সাদা বলের ৬ ম্যাচের সিরিজটির চারটি ম্যাচই হবে মিরপুরে। তিন টি-টোয়েন্টির দুটি বসবে শেরই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

বিসিবি জানিয়েছে, ১৩ আগস্ট রঙিন পোশাকের সিরিজটি খেলতে ঢাকায় পা রাখবে ভারত। খেলবে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। বাংলাদেশের মাটিতে এটাই হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ।

টুর্নামেন্টের প্রথম দুই ওয়ানডে বসবে ঢাকার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তৃতীয় ওয়ানডে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে। ১৭ আগস্টের পর দ্বিতীয় টি-টোয়েন্টি ২০ আগস্ট। চট্টগ্রামে ২৩ আগস্ট বসবে তৃতীয় ওয়ানডে। সেখানেই ২৬ আগস্ট দু’দলের কুড়ি কুড়ির লড়াই। ২৯ এবং ৩১ আগস্ট সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে মিরপুরে।

সিরিজটি নিয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ‘সিরিজটি আমাদের হোম ক্যালেন্ডারের সবচেয়ে উত্তেজনাপূর্ণ এবং সবচেয়ে প্রত্যাশিত ইভেন্টগুলোর মধ্যে একটি। ভারত সকল সংস্করণে আন্তর্জাতিক ক্রিকেটে একটি মানদণ্ড স্থাপন করেছে এবং উভয় দেশের লক্ষ লক্ষ ক্রিকেটপ্রেমী এই প্রতিযোগিতাটি উপভোগ করবেন।’

সেপ্টেম্বরের এক তারিখ ঢাকা ছাড়বে ভারত দল। দুই সপ্তাহের কয়েকদিন বেশি সময় বাংলাদেশে অবস্থান করবে রোহিত-কোহলিদের দল।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না