• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ভেঙ্গে ফেলা হলো

মিরপুরে অবৈধ মেলার সব স্টল-রাইড


প্রকাশ:  ১৫ এপ্রিল ২০২৫, ০৭:৩৯ পি.এম.
শেয়ার করুন 0
মিরপুরে অবৈধ মেলার সব স্টল-রাইড

নিজস্ব প্রতিনিধিঃ 

রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের প্যারিস রোড মাঠের অবৈধ মেলা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ডিএনসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং সম্পত্তি কর্মকর্তা ফারজানা খানম এই অভিযান পরিচালনা করেন। 

অভিযানে মিরপুর প্যারিস মাঠের অবৈধভাবে আয়োজন করা মেলার সব স্টল ও রাইড গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানে অন্তত ১৫০টি স্টল উচ্ছেদ করা হয়। 

অভিযান প্রসঙ্গে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান বলেন, আমরা জানতে পারি মিরপুর প্যারিস রোড মাঠে বিনা অনুমতিতে অবৈধভাবে মেলাটি চলছিল। বৈধ অনুমতি না থাকায় মেলার সব স্টল ও রাইড উচ্ছেদ করে মাঠটি দখলমুক্ত করা হয়েছে। ডিএনসিসি এলাকায় অনুমতি ব্যতীত মাঠ, পার্ক দখল করে মেলা আয়োজনের কোনো সুযোগ নেই। এই বিষয়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, ডিএনসিসি এলাকায় অনুমতি ব্যতীত মাঠ, পার্ক দখল করে মেলা আয়োজনের কোনো সুযোগ নেই। এই বিষয়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
তদবির করতে এসে ‘ভুয়া বিসিএস কর্মকর্তা’ আটক
নজরুল ইসলাম
সাতক্ষীরার সাবেক এমপি নজরুল গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
খিলগাঁওয়ে সন্ত্রাসী পাগলা সোহেলকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ