• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

২০২৮ অলিম্পিকের ক্রিকেট ভেন্যু প্রকাশ


প্রকাশ:  ১৬ এপ্রিল ২০২৫, ১০:০৮ পি.এম.
শেয়ার করুন 0
অলিম্পিকে যুক্ত হচ্ছে ক্রিকেট। ছবি: সংগৃহীত
অলিম্পিকে যুক্ত হচ্ছে ক্রিকেট। ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক
২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট যুক্ত হওয়ার খবর বেশ পুরোনো। এবার অলিম্পিকের ক্রিকেট ম্যাচগুলো কোন ভেন্যুতে হবে তার নাম প্রকাশ করল ‘এলএ২৮’ আয়োজক কমিটি। গতকাল মঙ্গলবার এই ঘোষণা দেয় তারা।

জানানো হয়েছে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পোমোনার ফেয়ারগ্রাউন্ডস নামে পরিচিত ফেয়ারপ্লেক্সে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ক্রিকেট ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ফেয়ারপ্লেক্স ৫০০ একরের একটি বিশাল ইভেন্ট ভেন্যু। এটি ১৯২২ সাল থেকে লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফেয়ার আয়োজন করে আসছে। সারা বছর ধরে কনসার্ট, প্রদর্শনী, ক্রীড়া ইভেন্ট এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্যও ব্যবহৃত হয় এই ভেন্যু। 

‘এলএ২৮’-এর সিইও রেনল্ড হুভার অলিম্পিক গেমসের প্রস্তুতি সম্পর্কে তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘আমরা বিশ্বকে একটি অবিশ্বাস্য অলিম্পিক গেমসের প্রতিশ্রুতি দিয়েছি। আজ আমরা সেটি বাস্তবায়নে যে পরিকল্পনা, সেটি করতে পেরে গর্ব অনুভব করছি। লস অ্যাঞ্জেলেস খেলাধুলা, সংস্কৃতি এবং বিনোদনের প্রাণকেন্দ্র। ২০২৮ অলিম্পিকের সব ভেন্যু অ্যাথলেট ও দর্শকদের সবচেয়ে ভালো অভিজ্ঞতা দেবে।’

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চেয়ারম্যান জয় শাহ এই খবরকে স্বাগত জানিয়েছেন। অলিম্পিক মঞ্চে ক্রিকেটের প্রত্যাবর্তনের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে অভিহিত করেছেন তিনি। 

জয় শাহ বলেন, ‘আমরা ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেসে ক্রিকেটের ভেন্যু ঘোষণাকে স্বাগত জানাই। আমাদের খেলাধুলার অলিম্পিকে ফিরে আসার প্রস্তুতির ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ।’

এর আগে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি নিশ্চিত করেছে, পুরুষ ও নারী উভয় ক্রিকেট দলই লস অ্যাঞ্জেলস অলিম্পিকে অংশগ্রহণ করবে। প্রতিটি দেশের ১৫ জন খেলোয়াড়ের স্কোয়াড থাকবে। ছয় দলে আলাদা আলাদাভাবে ৯০ জন খেলোয়াড় থাকবেন। তবে, অলিম্পিকের যোগ্যতা অর্জন প্রক্রিয়া এবং টুর্নামেন্টের সময়সূচী এখনও ঘোষণা করা হয়নি।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না