• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

তুরস্ক ও আরব আমিরাত সফরে প্রধান বিচারপতি


প্রকাশ:  ২৪ এপ্রিল ২০২৫, ১১:১৩ এ.এম.
শেয়ার করুন 0
তুরস্ক ও আরব আমিরাত সফরে প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠেয় দুটি আন্তর্জাতিক আয়োজনে অংশ নিতে দেশ ত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ৬টা ৪০ মিনিটে তিনি তুরস্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

সুপ্রিম কোর্ট সূত্র জানায়, প্রধান বিচারপতি ২৫ এপ্রিল তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত ঐতিহাসিক দোলমাবাছ প্রাসাদে আয়োজিত আন্তর্জাতিক সিম্পোজিয়ামে অংশগ্রহণ করবেন। এ সিম্পোজিয়ামটি তুরস্কের সাংবিধানিক আদালতের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে।

গত ৬ মার্চ তুরস্কের সাংবিধানিক আদালতের প্রেসিডেন্ট এই আয়োজনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধান বিচারপতিকে আমন্ত্রণ জানান।

এরপর ২৮ এপ্রিল তিনি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিতব্য নিউইয়র্ক ইউনিভার্সিটি আবুধাবি আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে প্যানেল বক্তা হিসেবে বক্তব্য দেবেন। এছাড়া ওই দিন সকালে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে একটি ওয়ার্কশপে দিকনির্দেশনামূলক বক্তৃতা প্রদান করবেন।

প্রধান বিচারপতির বিদেশ সফরকালীন সময়ে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের