• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বিশ্বে টিকায় প্রতিরোধযোগ্য রোগের প্রাদুর্ভাব বাড়ছে: জাতিসংঘ


প্রকাশ:  ২৪ এপ্রিল ২০২৫, ০৫:৩৮ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট
বিশ্বব্যাপী হামের মতো টিকায় প্রতিরোধযোগ্য রোগের প্রাদুর্ভাব বাড়ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ ও গ্যাভি টিকা জোট। ভুল তথ্য ও আন্তর্জাতিক সহায়তা হ্রাস এই উদ্বেগজনক পরিস্থিতির জন্য দায়ী বলে তারা জানিয়েছে।

এএফপির খবরে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস এক বিবৃতিতে বলেছেন, গত পাঁচ দশকে টিকা ১৫ কোটি প্রাণ রক্ষা করেছে। কিন্তু বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে অর্থায়ন কমে যাওয়ায় এই অর্জনগুলো এখন হুমকির মুখে।

তিনি বলেন, বিশ্বজুড়ে যেসব রোগের প্রাদুর্ভাব বাড়ছে, তা মানুষের জীবন হুমকির মুখে ফেলছে এবং রোগ প্রতিরোধে ব্যয় বাড়াচ্ছে।

বিশেষ করে হাম নতুন করে ভয়াবহ রূপ নিচ্ছে। ২০২১ সাল থেকে প্রতি বছরই এর সংক্রমণ বেড়েছে। ২০২৩ সালে এটি বেড়ে দাঁড়ায় আনুমানিক ১ কোটি ৩ লাখে -যা ২০২২ সালের তুলনায় ২০ শতাংশ বেশি।

সংস্থাগুলোর মতে, এই প্রবণতা ২০২৪ ও ২০২৫ সালেও অব্যাহত থাকতে পারে।

গত ১২ মাসে ১৩৮টি দেশ হাম আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে। এর মধ্যে ৬১টি দেশে বড় আকারে বা ব্যাঘাত সৃষ্টিকারী প্রাদুর্ভাব দেখা গেছে -২০১৯ সালের পর এটি এক বছরের মধ্যে সর্বোচ্চ।

বিশ্ব টিকাদান সপ্তাহের (২৪-৩০ এপ্রিল) শুরুতে বুধবার যে যৌথ বিবৃতি প্রকাশ করা হয়, তাতে স্বাক্ষর করেছে ডব্লিউএইচও, ইউনিসেফ ও গ্যাভি।

বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালে আফ্রিকায় মেনিনজাইটিস ও ইয়েলো ফিভারের সংক্রমণও আশঙ্কাজনক হারে বেড়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮২০
ছবি সংগৃহীত
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৪৩৯
ছবি: সংগৃহীত
শিশুযত্ন ও সুইমসেইফ কর্মসূচি স্থবির