• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

বিএনপি নেতার বাড়ি ভাঙচুর ও লুটপাট মামলায় গ্রেপ্তার আ.লীগ নেতা


প্রকাশ:  ১৩ নভেম্বর ২০২৪, ০৬:০১ পি.এম.
শেয়ার করুন 0
বিএনপি নেতার বাড়ি ভাঙচুর ও লুটপাট মামলায় গ্রেপ্তার আ.লীগ  নেতা

লালমনিরহাটে বিএনপি নেতার বাড়ি ভাঙচুর ও লুটপাট মামলায় গ্রেপ্তার জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় লালমনিরহাট জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে গত ২ নভেম্বর সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওই ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ মন্ডল বাদী হয়ে এক সাংবাদিকসহ ৫৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০ থেকে ৭০ জনের বিরুদ্ধে সদর থানায় মামলাটি দায়ের করেন।

এ মামলায় ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর বাদশা, আওয়ামী লীগ সমর্থক ওই ইউনিয়নের চিনিপাড়া গ্রামের রতন মিয়া ও পার্শ্ববর্তী মোস্তফি এলাকার শ্রমিক লীগ নেতা মজিদুল জেল হাজতে রয়েছেন।এর আগে গত সোমবার (১১ নভেম্বর) রাতে লালমনিরহাট থেকে পালিয়ে যাওয়ার সময় তিস্তা সেতুর টোল প্লাজা থেকে আওয়ামী লীগ নেতা সুমন খানকে গ্রেপ্তার করে লালমনিরহাট জেলা পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিরীহ ছাত্র-জনতা হত্যার অভিযোগে সুমন খানের বিরুদ্ধে ৫ আগস্টের পরে ৫টি হত্যা মামলা হয়েছে। এ ছাড়া গত অক্টোবরে সুমন খান এবং তার স্ত্রীর বিরুদ্ধে অবৈধভাবে দুইশ একচল্লিশ কোটি ঊননব্বই লাখ বিশ হাজার সত্তর টাকা উপার্জন করে ব্যাংকে রাখায় মানিলন্ডারিং আইনে মামলা করে সিআইডি লালমনিরহাট জেলার এএসপি মোহাম্মদ আব্দুল হাই সরকার। গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা সুমন খানের নামে হত্যাসহ মোট ১৬টি মামলা রয়েছে।  


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের