• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

এনআইডি’র সাবেক ডিজির এনআইডি ব্লকের নির্দেশ দুদকের


প্রকাশ:  ২৭ এপ্রিল ২০২৫, ০৪:০৫ পি.এম.
শেয়ার করুন 0
নিবর্বাচন কমিশন ভবন। ফাইল ছবি
নিবর্বাচন কমিশন ভবন। ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের সাবেক মহাপরিচালক (ডিজি) সুলতানুজ্জামান মো. সাহেল উদ্দিনের এনআইডি ব্লক করার জন্য নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফলে তার এনআইডি ব্লক করার কার্যক্রম হাতে নিয়েছে সংস্থাটি।

রোববার (২৭ এপ্রিল) নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি শাখার কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসিতে দুদকের পাঠানো চিঠিতে বলা হয়েছে, দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল সুলতানুজ্জামান মো. সাহেল উদ্দিনসহ দুজন ব্যক্তির বিদেশ গমনে নিষেধাজ্ঞাসহ জাতীয় পরিচয়পত্র ব্লক করণের আদেশ দেওয়ার আবেদন করেছেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি করে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে দরখাস্ত মঞ্জুর করে দুদক। এক্ষেত্রে জনস্বার্থে বিদেশ গমনে নিষেধাজ্ঞাসহ ও জাতীয় পরিচায়পত্র ব্লক করার নির্দেশনা দেয় সংস্থাটি।

সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন বিএমটিএফের দায়িত্ব নেওয়ার পূর্বে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ছিলেন। তার সময়েই স্মার্টকার্ডের জন্য ফরাসি প্রযুক্তি প্রতিষ্ঠান অবার্থারের সঙ্গে চুক্তি করা হয়। যে প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে কার্ড দিতে না পারার খেসারত এখনো দিতে হচ্ছে ইসিকে।

সম্প্রতি শেখ হাসিনসহ তার পরিবারের দশ সদস্যের এনআইডি ব্লক করে ইসি। এনআইডি ব্লক করা হলে নাগরিক সেবা বিঘ্নিত হয়।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের
ছবি: সংগৃহীত
বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দাপ্তরিক কার্যক্রম শুরু