• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

তুমি আমার আশ্রয়, আবেগী বার্তা কোহলির


প্রকাশ:  ২ মে ২০২৫, ১২:০৬ পি.এম.
শেয়ার করুন 0
তুমি আমার আশ্রয়, আবেগী বার্তা কোহলির

স্পোর্টস ডেস্ক:  

জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মা এখন সুখী দম্পতি। আর এটি বিনোদন জগতের তারকাদের চোখেও তারা এখন আদর্শ জুটি। একে অপরের পাশে ঢাল হয়ে দাঁড়ান যে কোনো পরিস্থিতিতে।

গতকাল বৃহস্পতিবার (১ লা মে) আনুশকা শর্মা ৩৭–এ পা দিয়েছেন। স্ত্রীর জন্মদিনে আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। তা সবার মন ছুঁয়ে গেছে।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে আনুশকার সঙ্গে ছবি শেয়ার করে ক্যাপশনে কোহলি লিখেছেন— তুমি আমার প্রিয় বন্ধু। তুমি আমার জীবনসঙ্গিনী। তুমি আমার আশ্রয়। তুমি আমার সব কিছু। তুমি আমার জীবনের পথ দেখানো তারা। প্রতিটা দিনই তোমাকে ভালোবাসি। তোমাকে জন্মদিনের শুভেচ্ছা-ভালোবাসা। 

বিরাটকে বিয়ে করার পর থেকেই অভিনয়জগৎ থেকে মুখ ফিরিয়েছেন অভিনেত্রী আনুশকা শর্মা। অবশ্য অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন বিয়ের পর স্বামী-সন্তান নিয়ে সংসার করতে চান তিনি। পরিবারকেই সময় দিতে চান। দেশ ছেড়ে তারা লন্ডনে দ্বিতীয় সংসার পেতেছেন। সেখানে তাদের দুই সন্তানের ছেলেবেলা অনেক বেশি নিরাপদ বলে মনে করেন বিরাট-আনুশকা। তাদের দাম্পত্যেও অযথা কৌতূহল নেই কারও। পেশার কারণে উৎসব উদযাপনে অবশ্যই তারা দেশে আসবেন, থাকবেনও কিছু দিন। কিন্তু এর বেশি নয়। 

উল্লেখ্য, ২০১৭ সালের ১১ ডিসেম্বর বিরাট কোহলি ও আনুশকা শর্মা ইতালিতে অনুষ্ঠান করে বিয়ে করেন। ২০২১ সালের জানুয়ারিতে তাদের কন্যাসন্তান ভামিকার জন্ম হয়। অন্যদিকে গত বছর তারা তিন থেকে চারজনের পরিবারে পরিণত হন। জন্ম নেয় পুত্রসন্তান অকায়।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না