• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে নিচে নামল বাংলাদেশ


প্রকাশ:  ৩ মে ২০২৫, ০৩:৫৩ পি.এম.
শেয়ার করুন 0
টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে নিচে নামল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: 

কুড়ি কুড়ির ক্রিকেটে ভালো যাচ্ছে না বাংলাদেশের সময়। ওয়েস্ট ইন্ডিজে তিনটি টি-টোয়েন্টি হেরে এসেছিলেন টাইগ্রেসরা। সিলেটে আয়ারল্যান্ডের কাছেও হয়েছিলেন হোয়াইটওয়াশ।

সবশেষ ১১টি ম্যাচের সবকটিতেই হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। তাতেই র‌্যাংকিংয়ে খুঁইয়েছে অবস্থান।

গতকাল শুক্রবার র‌্যাংকিং হালনাগাদ করেছে আইসিসি। নতুন তালিকায় বদল আসেনি শীর্ষ আট নম্বর পর্যন্ত দলে। তবে নয় নম্বরে থাকা বাংলাদেশ পিছিয়েছে এক ধাপ। জ্যোতিদের ১০ নম্বরে ঠেলে নয়ে উঠেছে আইরিশ মেয়েরা। দুই ধাপ এগিয়েছে থাইল্যান্ডের মেয়েরা।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানিয়েছে, ২০২১ এর অক্টোবর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত ম্যাচের ৫০ শতাংশ এবং পরের সময়ের ম্যাচগুলোর ১০০ শতাংশ ধরে হিসেব কষা হয়েছে।

বর্তমানে জ্যোতিদের টি-টোয়েন্টি রেটিং পয়েন্ট ১৯২। বাংলাদেশের নিচে রয়েছে থাইল্যান্ড (১১), স্কটল্যান্ড (১২), পাপুয়া নিউ গিনি (১৩), জিম্বাবুয়ে (১৪) ও নেদারল্যান্ডস (১৫)। র‌্যাংকিংয়ের শীর্ষে অস্ট্রেলিয়া। মেয়েদের ওয়ানডে ক্রিকেটে ৯ নম্বরেই আছে বাংলাদেশ।

২০২৬ সালের জুন-জুলাইয়ে ইংল্যান্ডের সাতটি ভেন্যুতে বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১২ জুন শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ফাইনাল হবে ৫ জুলাই, লর্ডসে। ১২ দলের ২৪ দিনের লড়াইয়ে বসবে ৩৩ ম্যাচ। বাছাই পর্ব খেলে ইংল্যান্ড বিশ্বকাপে জায়গা করে নিতে হবে নিগার সুলতানা জ্যোতিদের।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না