• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

শরীরে বোমা বেঁধে পাকিস্তানে হামলা চালাতে যাবেন ভারতের মন্ত্রী


প্রকাশ:  ৩ মে ২০২৫, ০৮:০৫ পি.এম.
শেয়ার করুন 0
শরীরে বোমা বেঁধে পাকিস্তানে হামলা চালাতে যাবেন ভারতের মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: 

শরীরে আত্মঘাতী বোমা বেঁধে পাকিস্তানে হামলার হুমকি দিয়েছেন ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের একজন মন্ত্রী। শুক্রবার (২ মে) এক সংবাদ সম্মেলনে রাজ্যের আবাসন, ওয়াকফ ও সংখ্যালঘুকল্যাণ বিষয়ক মন্ত্রী বিজেড জামির খান এ হুমকি দেন। তিনি বলেন, ‘যদি প্রয়োজন হয়, আমি শরীরে আত্মঘাতী বোমা বেঁধে পাকিস্তানে যেতে প্রস্তুত।’

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে মন্ত্রীর এমন উসকানিমূলক বক্তব্য দেশজুড়ে বিতর্কের জন্ম দিয়েছে। তিনি এমন সময় এই বক্তব্য দিয়েছেন যখন কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলাকে কেন্দ্র করে দুদেশের সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে।

জামির খান বলেন, ‘আমি ভারতীয়, হিন্দুস্তানি। আমাদের পাকিস্তানের সঙ্গে কোনও সম্পর্ক নেই। যদি ভারতের পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে হয়, তাহলে আমি সম্মুখসারিতে যেতে প্রস্তুত। প্রয়োজনে আমি আত্মঘাতী বোমা পরব। আমি মজা করছি না, এটি একেবারেই আমার আন্তরিক ইচ্ছা।’

তিনি আরও বলেন, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বলতে চাই—যদি আমাকে দেশের জন্য দরকার হয়, আমাকে আত্মঘাতী বোমা দিন। আমি পাকিস্তানে যাব।

মন্ত্রীর এই বক্তব্যের পরপরই সামাজিক ও রাজনৈতিক মহলে এর তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হিসেবে এমন মন্তব্য কতটা গ্রহণযোগ্য, তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

তার এই মন্তব্য নিয়ে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব ও মিডিয়ার একাংশ ব্যাপক সমালোচনা করছে। এই পরিস্থিতিতে মন্ত্রী জামির খানের বক্তব্য অনেকেই কংগ্রেসের অবস্থান থেকে ভিন্ন বলে মনে করছেন।

মন্ত্রী জামির খানের বক্তব্য কংগ্রেসের শান্তির বার্তার সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। বিজেপি ইতিমধ্যেই বিষয়টিকে কংগ্রেসের “দ্বিচারিতা” হিসেবে আখ্যা দিয়ে বলেছে, একদিকে মুখ্যমন্ত্রী যুদ্ধের বিপক্ষে কথা বলেন, অন্যদিকে কংগ্রেসের মন্ত্রী আত্মঘাতী হামলার কথা বলেন—এ কেমন দল?

বিভিন্ন মানবাধিকার সংগঠনও একে ‘দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক মন্তব্য’ বলে নিন্দা জানিয়েছে।

ভারতের রাজনৈতিক অঙ্গনে এমন বক্তব্য নতুন কিছু নয়। তবে জনপ্রতিনিধিদের কাছ থেকে আত্মঘাতী হামলা বা সহিংসতার ইঙ্গিতমূলক বক্তব্য সম্প্রতি উদ্বেগজনকভাবে বাড়ছে। এতে শুধু দেশের অভ্যন্তরীণ উত্তেজনা নয়, প্রতিবেশী দেশের সঙ্গেও কূটনৈতিক সম্পর্কের অবনতি হতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার
ছবি: সংগৃহীত
চুক্তি ভঙ্গের অভিযোগ ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকাদের’