• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা

জান্তার সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘাত, নিহত ৭


প্রকাশ:  ১৫ নভেম্বর ২০২৪, ০২:০৭ পি.এম.
শেয়ার করুন 0
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

মিয়ানমারে জান্তার সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘাত বেড়েই চলেছে। জান্তার হামলায় অকাতরে প্রাণ হারাচ্ছে দেশটির বেসামরিক লোক। দেশটির সাগাইং অঞ্চলে জান্তার বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ছাড়া বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার বাসিন্দা।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সাগাইং অঞ্চলের পালে শহরে বিমান হামলা চালিয়েছে জান্তা। এতে অন্তত ১০ হাজার বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন। এ ছাড়া প্রাণ হারিয়েছেন আরও সাতজন।

মিয়ানমারের বামার ন্যাশনাল রেভলুশনারি আর্মি (বিএনআরএ) অঞ্চলের পুলিশ স্টেশন ও প্রশাসনিক কার্যালয়ে হামলা চালিয়েছে। এর জবাবে শহর ও আশপাশের এলাকায় বিমান হামলা চালিয়েছে জান্তা। সাগাইং প্রদেশের রাজধানী মনয়া থেকে মাত্র ৪৮ কিলোমিটার দূরের শহর হলো পালে।

বাস্তুচ্যুত লোকদের সহায়তা নিয়োজিত এক বাসিন্দা বলেন, মঙ্গলবার বিমান হামলা অব্যাহত থাকায় জান্তা কর্মীসহ অনেক শহরের বাসিন্দা আটকা পড়েছেন। এ ছাড়া আশপাশের গ্রামগুলো খালি হয়ে পড়েছে।

জান্তাবিরোধী এক সেনা জানান, এলাকাটিতে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সরকারবিমান ব্যবহার করছে এবং সেনাদের পুনরায় মোতায়েনের চেষ্টা করছে। আমরা বিভিন্ন শহরে জান্তার অবস্থানকে নিশানা করেছি।

দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোর জানিয়েছে, তারা কর্মীদের ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে। প্রশাসনের কাছে তথ্যফাঁস এড়াতে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

পালে টাউনশিপ পিপলস অথরিটি জানিয়েছে, জান্তার বিমান এবং কামান হামলায় সাতজন বেসামরিক লোক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত তিনজন।

ইয়ানমাবিন জেলার বিদ্রোহী গোষ্ঠী ব্ল্যাক প্যান্থার ব্যাটালিয়ন জানিয়েছে, সোমবারের বোমা হামলায় পালের বৈদ্যুতিক বিভাগের একজন সদস্য নিহত এবং জান্তার এক ক্লার্ক গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া পৃথক হামলায় তার স্ত্রী ও শিশু নিহত হয়েছেন।

পালে টাউনশিপ পিপলস ডিফেন্স টিমের এক সদস্য জানান: বেশিরভাগ বাস্তুচ্যুত মানুষ তাদের আত্মীয়দের কাছে আশ্রয় নিচ্ছে। আমরা তাদের খাবার সরবরাহ করছি। তবে তাদের থাকার ব্যবস্থা করার প্রয়োজন হচ্ছে না।

ইরাবতি জানিয়েছে, মঙ্গলবার বিমান হামলায় সরকারি হাসপাতালের পাশের বাড়িগুলোতে আগুন ধরে গেছে।

উল্লেখ্য, পালে টাউনশিপের ১৮৯টি গ্রাম রয়েছে।এর পূর্বে রয়েছে সালিংই টাউনশিপ, উত্তরে ইয়ানমাবিন এবং কানি টাউনশিপ, পশ্চিমে গাংগাও টাউনশিপ এবং দক্ষিণে মায়াং টাউনশিপ। শহরটির প্রায় ৮০ শতাংশ এলাকা বিদ্রোহীদের দখলে রয়েছে। এ ছাড়া সরকারি অফিস, স্কুল ও ক্লিনিক জান্তার দখলে রয়েছে। অন্যদিকে মিত্র বিদ্রোহী গোষ্ঠী পু সা তেও বেশ কয়েকটি গ্রামের দখল নিয়েছে।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার