• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

গণআন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তা তারেক রহমানের


প্রকাশ:  ২ নভেম্বর ২০২৪, ০৪:০৩ পি.এম.
শেয়ার করুন 0
ফাইল ছবি
ফাইল ছবি

চব্বিশের গণঅভ্যুত্থানে আহতদের মধ্যে আরও কয়েকজনকে চিকিৎসা সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

শুক্রবার (১ নভেম্বর) ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল আহত ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে এই সহায়তা প্রদান করে। তারেক রহমানের পক্ষ থেকে প্রতিনিধি দলটি আহত মুরাদ ইসলাম, হারুন মিয়া, বছির উদ্দিন, ওহিদুল ইসলাম অন্তর, মো. শহীদুল্লাহর সাথে সাক্ষাৎ করে এই সহায়তা প্রদান করা হয়।

ছাত্র-জনতার গণআন্দোলনে আহত চিকিৎসাধীন মুরাদ ইসলামকে শুক্রবার দুপুরে রাজধানী ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে, সাভারে হারুন মিয়ার বাসায় ও বছির উদ্দিনের মিরপুরের বাসায় গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাদের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন জাতীয়তাবাদী শ্রমিক দলের ময়মনসিংহ বিভাগীয় সহ-সভাপতি ও ‘আমরা বিএনপি পরিবার’-এর সিনিয়র সদস্য মাসুদ রানা লিটন।

এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. একরামুল হক একরাম, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন। 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি চিকিৎসা সরঞ্জাম নিয়ে আয়োজিত সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা
ভেন্টিলেটর-অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক