• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

ভারত বাংলাদেশ আবার নতুন করে সম্পর্ক তৈরি করতে চায় : আমির খসরু


প্রকাশ:  ১৫ নভেম্বর ২০২৪, ১০:১০ পি.এম.
শেয়ার করুন 0
ভারত বাংলাদেশ আবার নতুন করে সম্পর্ক তৈরি করতে চায় : আমির খসরু

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের উন্নয়ন করতে হলে ভারতকে তার নীতির পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘ইউনিটি ফর বাংলাদেশ’ আয়োজিত ‘অভিন্ন নদীর পানি ও ভারত প্রশ্ন : সমাধানের রাজনীতি কী’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

আমির খসরু বলেন, একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় রেখে ভারত নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চায়- এমন একটা নেরেটিভ চিন্তা আছে ভারতের। সেটা থেকে তাদের বেরিয়ে আসতে হবে। বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগের মানসিকতা থেকে ভারতকে বেরিয়ে এসে নতুন বয়ান তৈরি করতে হবে। পরস্পরের প্রতি সম্মান রাখা, স্বার্থের প্রতি সম্মান এবং যে কোনো বিষয়ে হস্তক্ষেপ না করা- এমন মনোভাব থাকলেই দুদেশের (বাংলাদেশ-ভারত) সম্পর্ক ঠিক থাকবে। দ্বিপক্ষীয় সম্পর্কের দিক থেকে দক্ষিণ এশিয়ার নিজস্ব আঞ্চলিক সম্পর্ক তৈরি করে এগিয়ে যেতে হবে।

অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, ভারতের চাহিদার বিষয়টা না বরং বাংলাদেশের চাহিদাকে গুরুত্ব দিতে হবে। বৃহৎ প্রতিবেশী বলে তাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কোনো মানে হয় না। অবশ্যই সুসম্পর্ক থাকবে সব প্রতিবেশীর সঙ্গে। অন্তর্বর্তী সরকার বিপ্লবকে ধারণ করলেও তারাও আটকে আছে আমলাতান্ত্রিক জটিলতায়।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল্লাহ আল ক্বাফী ওরফে ক্বাফী রতন, রিভারইন পিপল’র মহাসচিব শেখ রোকন, রিভার অ্যান্ড ডেলটা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজ, লেখক ও গবেষক আলতাফ পারভেজ প্রমুখ।

অভিন্ন নদীর পানি বণ্টনে ভারতের বৈষম্যের সমালোচনা করে বক্তারা বলেন, ভারতের কর্তৃত্বসুলভ মনোভাবের কারণে ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত বাংলাদেশ।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশ সচিবালয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি চিকিৎসা সরঞ্জাম নিয়ে আয়োজিত সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিওডি বাংলা
ভেন্টিলেটর-অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক