• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

রোহিঙ্গা সংকট বিশ্বের জন্যও সমস্যা হয়ে উঠবে : পররাষ্ট্র উপদেষ্টা


প্রকাশ:  ১৬ নভেম্বর ২০২৪, ০৫:২৯ পি.এম.
শেয়ার করুন 0
রোহিঙ্গা সংকট বিশ্বের জন্যও সমস্যা হয়ে উঠবে : পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা সংকট দ্রুত সমাধান না হলে তা বিশ্বের জন্য হুমকি হয়ে উঠবে। শনিবার (১৬ নভেম্বর) সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের (সিজিএস) সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমার মনে হয় না, রোহিঙ্গা সংকট খুব দ্রুত এবং খুব সহজে সমাধান হবে। তবে আমি এখানে একটি বিষয় উল্লেখ করতে চাই তা হলো এই সমস্যার সমাধান না হলে, এটি বিশ্বের জন্য সমস্যা হয়ে উঠবে।

রোহিঙ্গা তরুণদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের বাড়ার কথা তুলে ধরে তিনি বলেন, যে তরুণ প্রজন্ম যাদের ভবিষ্যতের কোনো আশা নেই, তারা অলস বসে থেকে অন্যরা কী করছে তা দেখবে এটা হতে পারে না। একটা সময় আসবে যখন তারা শুধু বাংলাদেশের জন্য নয়, আমাদের প্রতিবেশী ও অন্য দেশের জন্যও গুরুতর সমস্যা হয়ে দাঁড়াবে।

তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে আশানুরূপ সমর্থন পায়নি বাংলাদেশ। গত আট বছরে, আমাদের প্রতিবেশী, বড় প্রতিবেশীদের কাছ থেকে আমরা যতটা সমর্থন আশা করেছিলাম, তা আসেনি।

ভূ-রাজনৈতিক জটিলতার ব্যাখ্যা দিতে গিয়ে তৌহিদ হোসেন বলেন, প্রশ্ন আসে, চীন কেন বাংলাদেশের পক্ষে সমস্যা সমাধানে এগিয়ে আসছে না? কারণ বঙ্গোপসাগরের জন্য মিয়ানমার তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। একইভাবে ভারতও মনে করে কালাদান প্রকল্প গুরুত্বপূর্ণ এবং এই প্রকল্পের জন্য মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে।

কালাদান সড়ক প্রকল্প পূর্ব ভারতের কলকাতাকে সমুদ্রপথে মিয়ানমারের রাখাইন রাজ্যের সিত্তে সমুদ্রবন্দরের সঙ্গে সংযুক্ত করেছে।

তিনি বলেন, প্রতিযোগিতামূলক ভূ-রাজনৈতিক স্বার্থের আবর্তে আটকা পড়েছে আমাদের দেশ।

তিনি আরও বলেন, আমি কাউকে দোষ দিচ্ছি না, সবাই নিজের স্বার্থ দেখে। কিন্তু রোহিঙ্গা ইস্যুতে আমাদের স্বার্থের সঙ্গে মিল আছে বলে মনে হয় না এবং যার জন্য বিষয়টি দীর্ঘায়িত হয়েছে এবং টানেলের শেষে কোনো আলো দেখা যাচ্ছে না।


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের