• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

আদালতে অসুস্থ হয়ে পড়ায় পরীমণির জেরা হয়নি


প্রকাশ:  ২৬ মে ২০২৫, ০৫:৩১ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আদালত প্রতিবেদক

আদালতে গিয়ে অসুস্থ হয়ে পড়ায় মারধর, বিভিন্ন ধরনের হুমকি ও যৌন হয়রানির মামলায় নায়িকা পরীমণির জেরা হয়নি। জেরা পিছিয়ে আগামী ৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। 

সোমবার (২৬ মে) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ এর বিচারক শাহিনা হক সিদ্দিকার আদালতে পরীমণিকে জেরার দিন ধার্য ছিল। এদিন সকাল ১১টা ৫ মিনিটের দিকে আদালতে আসেন পরীমণি। পরে সাড়ে ১১টার দিকে আদালত থেকে জানানো হয়, বিকাল সাড়ে ৩টার দিকে তার মামলার শুনানি হবে। এরপর থেকে তখন পর্যন্ত গাড়িতেই বসে ছিলেন পরীমণি। এর মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নায়িকা। পরে পরীমণির পক্ষে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) সময় চেয়ে আবেদন করেন। আদালত সময় আবেদন মঞ্জুর করে আগামী ৯ সেপ্টেম্বর পরীমণিকে জেরার তারিখ ধার্য করেন। পরে আদালত থেকে চলে যান তিনি।

পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) জানান, এদিন পরীমণিকে জেরার দিন ধার্য ছিল। তিনি আদালতে হাজির হন। তবে হঠাৎ অসুস্থতাবোধ করেন। আমরা সময় আবেদন করি। আদালত সময় আবেদন মঞ্জুর করে পরবর্তী তারিখ ৯ সেপ্টেম্বর ধার্য করেছেন।

২০২২ সালের ২৯ নভেম্বর পরীমণি আদালতে জবানবন্দি দেওয়া শুরু করেন। গত বছরের ২২ সেপ্টেম্বর তার জবানবন্দি শেষ করেন। মামলার আসামিরা হলেন- নাসির উদ্দিন, তুহিন সিদ্দিকী অমি ও শহীদুল আলম। ২০২১ সালের ১৪ জুন নাসির উদ্দিন ও অমির নাম উল্লেখ করে এবং চার জনকে অজ্ঞাত আসামি করে ঢাকার সাভার থানায় মামলা দায়ের করেন পরীমণি।

মামলাটি তদন্ত শেষে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর আদালতে নাসিরসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাভার থানার ইন্সপেক্টর কামাল হোসেন। ২০২২ সালের ১৮ মে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করলে বিচার শুরু হয়।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
স্বামীর আমৃত্যু কারাদণ্ড যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
ছবি: সংগৃহীত
শাপলা চত্বর হত্যাযজ্ঞ শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
ছবি: সংগৃহীত
বগুড়ায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে মামলা