• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ফ্রান্সে স্বেচ্ছামৃত্যুর অধিকারের বিলে নিম্নকক্ষের অনুমোদন


প্রকাশ:  ২৮ মে ২০২৫, ০৬:৩৫ পি.এম.
শেয়ার করুন 0
পার্লামেন্টের নিম্নকক্ষে স্বেচ্ছামৃত্যুর অধিকারসংক্রান্ত বিলের ভোটের ফলাফল। ছবি: আল জাজিরা
পার্লামেন্টের নিম্নকক্ষে স্বেচ্ছামৃত্যুর অধিকারসংক্রান্ত বিলের ভোটের ফলাফল। ছবি: আল জাজিরা

আন্তর্জাতিক ডেস্ক

ফ্রান্সের জাতীয় পরিষদে মৃত্যু সংক্রান্ত একটি বিতর্কিত বিল পাস হয়েছে। বিলটি পাস হওয়ার পক্ষে ভোট দিয়েছেন ৩০৫ জন আইনপ্রণেতা, বিপক্ষে ভোট দিয়েছেন ১৯৯ জন। এই বিলের প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর পূর্ণ সমর্থন রয়েছে। তবে কিছু রক্ষণশীল গোষ্ঠী এবং ধর্মীয় সংগঠন এর বিরোধিতা করেছে।

বিলটিতে বলা হয়েছে, যারা মারাত্মক দুরারোগ্য রোগে আক্রান্ত এবং অসহনীয় যন্ত্রণায় ভুগছেন, তারা নির্দিষ্ট শর্তে চিকিৎসকের সহায়তায় প্রাণঘাতী ওষুধ গ্রহণ করে জীবনের অবসান ঘটাতে পারবেন। কেউ যদি নিজে ওষুধ গ্রহণে সক্ষম না হন, তাহলে একজন চিকিৎসক বা নার্সের সহায়তায় সেই প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। তবে কঠোর শর্ত পূরণ না হলে এই প্রক্রিয়ায় কেউ অংশ নিতে পারবেন না। রোগীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে, তাকে ফরাসি নাগরিক হতে হবে বা দীর্ঘদিন ধরে ফ্রান্সে বসবাস করতে হবে, এবং তার রোগকে চিকিৎসক দল দ্বারা ‘দুরারোগ্য পর্যায়ের’ হিসেবে নির্ধারিত হতে হবে। তবে এই আইন গুরুতর মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে নি। 

বিলটি নিয়ে রাষ্ট্রপতি ম্যাক্রোঁ এক বিবৃতিতে বলেছেন, এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তার ভাষায়, এই আইন যন্ত্রণা লাঘব ও মর্যাদার সঙ্গে মৃত্যুর সুযোগ দিতে একটি সাহসী প্রচেষ্টা।

ফ্রান্সের সংসদীয় প্রক্রিয়া বেশ দীর্ঘ ও জটিল হওয়ায় এই বিল চূড়ান্তভাবে আইনে পরিণত হতে আরও কয়েক মাস সময় লাগতে পারে। তবে জনমতের দিক থেকে বিলটির পক্ষে রয়েছে ব্যাপক সমর্থন। সাম্প্রতিক জরিপ অনুযায়ী, ৯০ শতাংশের বেশি ফরাসি নাগরিক এই আইনকে সমর্থন করেন। দীর্ঘদিন ধরেই ফ্রান্সে এই বিষয়টি নিয়ে সামাজিক ও রাজনৈতিক বিতর্ক চলছিলো, অবশেষে তা আইনি প্রক্রিয়ায় স্পষ্ট রূপ নিতে শুরু করেছে।

গত বছর সংসদ ভেঙে দেওয়ার কারণে বিলটি আটকে গিয়েছিল। রাজনৈতিক সংকট কাটিয়ে এবার বিলটি নতুনভাবে সংসদে উত্থাপিত হয় এবং তা প্রথম ধাপে সফলভাবে অনুমোদিত হয়। সমাজে মৃত্যুর অধিকার নিয়ে দীর্ঘ বিতর্কের পর, ফ্রান্স এখন এক নতুন মানবিক ও নীতিগত অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে। 

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার
ছবি: সংগৃহীত
চুক্তি ভঙ্গের অভিযোগ ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকাদের’