• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
হেপাটাইটিসমুক্ত দেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর বাধ্যতামূলক অবসরে ৩২ জেলা প্রশাসক আন্তর্জাতিক মানে গড়ে তোলা হবে চট্টগ্রাম চিড়িয়াখানা: প্রতিমন্ত্রী টুকু সৌদির তেল স্থাপনায় হুথিদের ড্রোন হামলার দাবি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ উন্নয়ন-সুশাসনে সবাইকে পাশে চাইলেন সারিয়াকান্দির নবাগত ইউএনও দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিলেন মির্জা ফখরুল লুলাকে ‘চোর’ বললেন মিলেই, রাষ্ট্রদূত প্রত্যাহার করল ব্রাজিল হাসপাতালের শৌচাগারে মেয়াদোত্তীর্ণ ওষুধ, সাময়িক বরখাস্ত হলেন স্বাস্থ্য কর্মকর্তা নবম পে-স্কেল বাস্তবায়নে শেষ ধাপে সরকার

ট্রাম্পের সিদ্ধান্তের ওপর বড় পদক্ষেপ মার্কিন আদালতের


প্রকাশ:  ২৯ মে ২০২৫, ১০:১৯ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক স্থগিত করেছেন মার্কিন আদালত। বুধবার (২৮ মে) নিউইয়র্কে আন্তর্জাতিক বাণিজ্য আদালত এক আদেশে এমনটি জানিয়েছে। খবর রয়টার্স

এতে বলা হয়েছে, বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করে ট্রাম্প নিজের ক্ষমতার সীমা অতিক্রম করেছেন।

বিভিন্ন দেশে থেকে আমদানি করা পণ্যের ওপর ট্রাম্পের আরোপিত শুল্কের বিরোধীতা করে মার্কিন আদালতে দুটি মামলা করা হয়েছে। এর মধ্যে একটি মামলা দায়ের করে লিবার্টি জাস্টিস সেন্টার নামের একটি আইনি সংস্থা এবং আরেকটি মামলা করেছিল যুক্তরাষ্ট্রের ১৩টি অঙ্গরাজ্য।

বুধবার আন্তর্জাতিক বাণিজ্য আদালতের তিনজন বিচারকের একটি প্যানেল আদেশে বলেন, কংগ্রেসকে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য নিয়ন্ত্রণ করার বিশেষ ক্ষমতা দিয়েছে যুক্তরাষ্ট্রের সংবিধান। যুক্তরাষ্ট্রের অর্থনীতির সুরক্ষার জন্য প্রেসিডেন্টের জরুরি ক্ষমতার মাধ্যমে তা বাতিল করা যায় না।

এদিকে আদালতের স্থগিতাদেশ পর ট্রাম্প প্রশাসন পাল্টা আপিলের একটি নোটিশ দিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে রয়টার্সের কাছে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। 

তবে হোয়াইট হাউসের কর্মকর্তা ও ডোনাল্ড ট্রাম্পের অন্যতম শীর্ষ উপদেষ্টা স্টিফেন মিলার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘বিচার ব্যবস্থায় অভ্যুত্থান নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।’

গত ২ এপ্রিল বিশ্বের প্রায় সব দেশ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্তি শুল্ক আরোপ করেন ট্রাম্প। এছাড়া বাণিজ্য ঘাটতিকে কারণ দেখিয়ে অনেক দেশের ওপর উচ্চহারে পাল্টা শুল্ক আরোপ করেন তিনি। পরবর্তীতে বিশ্ব বাজারে ব্যাপক অস্থিতিশীলতা দেখা দিলে সপ্তাহখানেক বাদে চীন ছাড়া বাকি দেশগুলোর ওপর ৯০ দিনের জন্য শুল্ক স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট। এই সময়ের মধ্যে দেশগুলোর সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে তার প্রশাসন।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভারতের দিকে তাক করে ১১ স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন চীনের
ছবি: সংগৃহীত
মাস্কের ভবিষ্যদ্বাণী বদলে যাবে সবকিছু, ২০৩৬ সালে মূল্য থাকবে না টাকার
ছবি: সংগৃহীত
চুক্তি ভঙ্গের অভিযোগ ফের আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকাদের’