• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বিসিবি সভাপতি ফারুককে অপসারণ করে প্রজ্ঞাপন জারি


প্রকাশ:  ৩০ মে ২০২৫, ১০:০৯ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে চলমান টানাপোড়েনের মাঝে নতুন করে বড়সড় এক সিদ্ধান্তে তোলপাড় শুরু হয়েছে ক্রীড়ামহলে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) আনুষ্ঠানিকভাবে বিসিবি পরিচালক পদে ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করেছে।

বৃহস্পতিবার (২৯ মে) জারি করা এক সরকারি চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, বিসিবির গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৩.২(খ)(৪) অনুযায়ী এবং চলমান অনাস্থা পরিস্থিতি ও স্বাধীন তদন্ত প্রতিবেদনের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে বুধবার (২৮ মে) বিসিবির ৯ পরিচালক থেকে ৮ জন একযোগে ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে চিঠি পাঠান জাতীয় ক্রীড়া পরিষদে। তার আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফারুককে ডেকে পদত্যাগে ইঙ্গিত দেন বলে জানা যায়।

যদিও ফারুক পদত্যাগ করতে অস্বীকৃতি জানান। বিপিএল সংক্রান্ত একাধিক আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগ ওঠে ফারুকের বিরুদ্ধে, যেগুলোর তদন্তে গঠিত স্বাধীন কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই এ মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বলে জানা গেছে।

এই সিদ্ধান্তের ফলে ক্রিকেট বোর্ডে এখন শূন্য হলো একটি পরিচালক পদ সাথে সভাপতি পদও এখন ফাঁকা, যেটিকে আইসিসি ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ হিসেবে দেখতে পারে। ফলে নিষেধাজ্ঞার শঙ্কায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট।

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না