• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

রাজধানীর খিলগাঁওয়ে অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার


প্রকাশ:  ৩০ মে ২০২৫, ১২:২৮ পি.এম.
শেয়ার করুন 0
রাজধানীর খিলগাঁওয়ে অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: 

রাজধানীর খিলগাঁও থানাধীন নিউ রসুলবাগ এলাকা হতে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাব।

বৃহস্পতিবার (২৯ মে) সন্ধ্যায় রাজধানীর খিলগাঁও থানাধীন নিউ রসুলবাগ আলহাজ্ব গ্রুপের টিনের ঘরের ভেতরে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-৩ এর একটি দল। এসময় তাদের কাছ থেকে ১ টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, মাহাবুব হোসেন (৩৫), সাজিদুল হক সুমন (৪৬) ও মো. অসিন (৩৮)।

র‍্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া জানান, তিনজন পূর্ব থেকেই রাজধানীর খিলগাঁও থানাধীন রসুলবাগ আলহাজ্ব গ্রুপের টিনের ঘরের ভেতরে অবস্থান করছিল।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৩ এর একটি আভিযানিক দল ওই টিনের ঘরের সামনে পৌঁছালে কৌশলে পালানোর চেষ্টাকালে তাদের গ্রেপ্তার করা হয়। 

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের কথা বার্তা সন্দেহজনক হওয়ায় উপস্থিত লোকজনের সম্মুখে তাদের দেহ তল্লাশি করে ১ টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। 

লোকজনের সম্মুখে জিজ্ঞাসাবাদে জানা যায়, তাহারা পরস্পর উদ্ধারকৃত অস্ত্র নিজ হেফাজতে রেখে এলাকায় বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল।

উদ্ধারকৃত অস্ত্রের বৈধ কোনো কাগজপত্র তারা উপস্থাপন করতে পারেনি। পরস্পর জ্ঞাতসারে উদ্ধারকৃত অস্ত্র অবৈধভাবে নিজ হেফাজতে রাখা অস্ত্র আইনে অপরাধ। এছাড়া গ্রেপ্তার মাহাবুব হোসেন (৩৫) এর নামে খিলগাঁও থানায় একাধিক মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভিওডি বাংলা/এম 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যুবদল কর্মী নিহতের ঘটনায় আদালতে চার আসামির দায় স্বীকার
ছবি: সংগৃহীত
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৬
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান। ছবি: সংগৃহীত
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮০ মামলা