• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
উত্তরায় পুলিশের অভিযানে ১১টি আইফোন ও স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ৬ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন: মামলা প্রত্যাহারের পথে মুখ্যমন্ত্রী শুভেন্দু গ্যাস সংকট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন তারেক রহমান এমপিও শিক্ষকদের বদলি আবেদন কবে শুরু মিরপুরে ১২ ভরি স্বর্ণালংকার চুরি, গৃহকর্মীসহ গ্রেপ্তার ২ ছাত্রদলের গেঞ্জি পরে সারজিস-পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ স্বাস্থ্যসেবায় ইম্পেরিয়াল-কেডিআরএফের যৌথ উদ্যোগ ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ ঢাবির ২৩১ শিক্ষকের বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি রাজধানীতে কলেজের দেয়াল ধসে নিহত ২ আহত ৮

বিসিবির নতুন সভাপতি বুলবুল


প্রকাশ:  ৩০ মে ২০২৫, ০৬:১৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বে আবারও পরিবর্তন এসেছে। ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হয়ে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। 

বৃহস্পতিবার (২৯ মে) জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ফারুক আহমেদের পরিচালক পদ প্রত্যাহার করে নেওয়ায় তিনি বিসিবির সভাপতির পদে থাকার যোগ্যতা হারান। মূলত পরিচালকদের অনাস্থাই এই পরিবর্তনের নেপথ্যে কাজ করেছে। আটজন পরিচালকের অনাস্থা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এনএসসি ফারুক আহমেদের কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করে নেয়। একইসঙ্গে সংস্থাটি আমিনুল ইসলাম বুলবুলকে নতুন কাউন্সিলর মনোনয়ন দেয়, যা তাঁর সভাপতি হওয়ার পথ সুগম করে।

শুক্রবার (৩০ মে) সবার নজর ছিল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বিসিবির পরিচালক হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের অনুমোদন পাওয়ার পর থেকেই তাঁর সভাপতি হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠে। বিকালে বিসিবির পরিচালকদের ভোটে তিনি নতুন সভাপতি নির্বাচিত হন। এছাড়াও, নাজমুল আবেদীন ফাহিম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং আরেক পরিচালক ফাহিম সিনহা ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, গত বছরের আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নাজমুল হাসান পাপনের জায়গায় ফারুক আহমেদ বিসিবির সভাপতির চেয়ারে বসেছিলেন। জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় বিসিবির পরিচালক হয়ে পরিচালকদের প্রত্যক্ষ ভোটে প্রথমবারের মতো তিনি ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তবে মাত্র ৯ মাসের মাথায় পরিচালকদের অনাস্থার কারণে আবারও বিসিবিতে নেতৃত্ব পরিবর্তন ঘটলো।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মেহেদী হাসান মিরাজ। ছবি: সংগৃহীত
ভারত সিরিজ ঘিরে আশাবাদী মিরাজ, সম্পর্ক স্বাভাবিকে তৎপর বিসিবি
অ্যাডাম র‌্যামসে-পিটি
কমনওয়েলথ গেমস স্বর্ণ হারিয়ে ভেঙে পড়লেন তিনবারের অলিম্পিক চ্যাম্পিয়ন
ফাইল ছবি
বিসিবির কোচ নিয়োগ পরীক্ষায় ভরাডুবি, যোগ্য প্রার্থী মিলছে না