• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

এনআইওএইচ বন্ধ: রোগীদের অন্যত্র চিকিৎসা নেওয়ার অনুরোধ


প্রকাশ:  ৩১ মে ২০২৫, ০৬:৫৫ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইওএইচ) খুলে দেওয়ার আগ পর্যন্ত নিকটস্থ হাসপাতালের চক্ষু বিভাগ থেকে চিকিৎসা নিতে রোগীদের প্রতি আহ্বান জানিয়েছে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।

শনিবার (৩১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৯ মে চিকিৎসকসহ অন্যান্য সেবাদানকারীদের আক্রান্ত হওয়ার পর থেকে হাসপাতালের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে চোখের চিকিৎসার জন্য আসা রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ পরিস্থিতিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সেবাবঞ্চিত সব রোগীর কাছে গভীর দুঃখ প্রকাশ করেছে।

মন্ত্রণালয় জানায়, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বগ্রহণের পর থেকে এই হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করে আসছিলেন। কিন্তু নিরাপত্তাহীনতার কারণে গত ২৯ মে থেকে হাসপাতালের সব সেবা বন্ধ রয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অধিকাংশ রোগী নিজ উদ্যোগে হাসপাতাল ত্যাগ করেছেন। বর্তমানে শুধু জুলাই আন্দোলনের আহতরা হাসপাতালে রয়েছেন। যদিও সেবাসংক্রান্ত কার্যক্রম বন্ধ থাকলেও, তাদের প্রতি সম্মান জানিয়ে বিশেষ ব্যবস্থায় পথ্য সরবরাহ নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে একটি প্রতিনিধিদল পাঠানো হয়েছে। তারা আহত রোগী, চিকিৎসক ও অন্যান্য সেবাদানকারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ নিয়ে আলোচনা করছেন। আলোচনার ইতিবাচক ফলাফলের অপেক্ষায় থাকা অবস্থায় চিকিৎসাসেবা পুনরায় শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এই সময়ে রোগীদের নিকটস্থ হাসপাতালের চক্ষু বিভাগ থেকে চিকিৎসা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। ছবি: ভিওডি বাংলা
তারেক রহমানের সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম বাংলাদেশের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। ছবি-ভিওডি বাংলা
আইওএম নবনিযুক্ত চিফের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
ছবি: সংগৃহীত
নবম পে-স্কেল দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ আইএমএফের